ফেসবুকে বাউলদের উৎসব

বিনোদন রিপোর্ট
০৯ জুন ২০২০, ১৫:১৪আপডেট : ০৯ জুন ২০২০, ১৮:৫৭

বাউল শিল্পীরা তিন মাস ধরে কর্মহীন হয়ে আছেন শিল্পীরা। অনেকের অবস্থা খুব শোচনীয়। তাদের জন্য এবার চ্যারিটি উৎসবের আয়োজন করা হয়েছে।
ফেসবুকে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেবেন বাউলরা। দ্য মিউজিশিয়ানস নামের ফেসবুক পেজ থেকে সাত দিনের উৎসবটি লাইভ করা হবে।
দ্য মিউজিশিয়ানস-এর পক্ষ থেকে গোবিন্দ দাস বলেন,  ‌‘যারা শুধু গান বা সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়েই থাকেন; এটাই যাদের একমাত্র জীবিকা- তাদের দুর্দশা তুলে ধরার মতো ভাষা বোধ করি কোনও সাহিত্যিকেরও এই মুহূর্তে নেই। অনেক শিল্পীর ঘরে খাবার নেই। রোগে চিকিৎসার পয়সা নেই। বাসা ভাড়া-বিদ্যুৎ বিল দিতে পারছেন না। না মরে বেঁচে থাকার মতো দিন কাটাচ্ছেন অনেকেই। তাদের সাহায্য করা হবে এ উৎসবের প্রাপ্ত অর্থ থেকে।’

জানান, প্রতি পর্বেই বাউলদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানানো হবে। সে ফান্ড দিয়েই অসচ্ছল শিল্পীদের সাহায্য করা হবে।

১১ জুন থেকে ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। চলবে ১৯ জুন পর্যন্ত। প্রতিদিন রাত ৮টায় অনুষ্ঠান শুরু হয়ে চলবে ১১টা পর্যন্ত। এই উৎসবটি ‘দ্য মিউজিশিয়ানস’-এর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
শিল্পীদের মধ্যে আছেন তনু রায়, কামরুজ্জামান রাব্বী, আনান বাউল, বাউল খগেন্দ্রনাথ সরকার, এরশাদুল হক, মুসা কলিম মুকুল, জসীম উদ্দিন, ফতেহ আলী খান আকাশ ও গোবিন্দ দাসসহ অনেকে।
দ্য মিউজিশিয়ানস-এর ফেসবুক পেজ লিংক: https://www.facebook.com/artiststhemusicians/

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প