একসঙ্গে মুহিন-অবন্তী

বিনোদন রিপোর্ট
২০ জুন ২০২০, ১২:১৯আপডেট : ২০ জুন ২০২০, ১২:২৭

রেকর্ডিংয়ে মুশফিক লিটু, মুহিন, অবন্তী ও অনুরূপ আইচ সব আবার স্বাভাবিকের পথে এগোচ্ছে। এরমধ্যে শুরু হলো শুটিং, চলছে রেকর্ডিংও। তবে সেটি নিরাপদে থেকে, সীমিত আকারে।
সেই সূত্র ধরে সম্প্রতি গান রেকর্ডিং করলেন দেশের অন্যতম দুই তরুণ কণ্ঠশিল্পী মুহিন খান ও অবন্তী সিঁথি। এটাই তাদের একসঙ্গে প্রথম গান। জানিয়েছেন এর সুরকার ও প্রযোজক অনুরূপ আইচ।
‘তুমি কাছে এসে’ শিরোনামের রোমান্টিক দ্বৈত গানটি লিখেছেন রাজুব ভৌমিক আর সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। জুলাইয়ের শেষদিকে গানটি প্রকাশ পাবে আইচ সং-এর ব্যানারে।
মুহিন বলেন, ‘এটা আমাদের প্রথম দ্বৈত গান। ভালো একটা কাজ হয়েছে। লেখা, সুর ও সংগীত পরিচালনায় সুন্দর সমন্বয় হয়েছে। আমারও চেষ্টা করেছি, মনের মাধুরী মিশিয়ে গাইতে।’
অন্যদিকে অবন্তী সিঁথি বলেন, ‘মুহিন আমার প্রিয় শিল্পীদের একজন। তার সঙ্গে দ্বৈত গান গাওয়ার সুযোগ করে দেয়ায় অনুরূপ আইচ দাদাকে অনেক ধন্যবাদ জানাই।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প