৮ বছর পর নেমেসিস...

বিনোদন রিপোর্ট
১৩ মে ২০২৫, ১৯:৫৬আপডেট : ১৪ মে ২০২৫, ১৩:৪০

দেশের অন্যতম জনপ্রিয় রক-মেটাল ঘরানার ব্যান্ড নেমেসিস। দীর্ঘ ৮ বছর পর অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে ব্যান্ডটি।

‘ভিআইপি’ নামের এই অ্যালবামটি সাজান হয়েছে মোট ১০টি ভিন্ন ধাঁচের গান দিয়ে। গানের সুর ও সংগীতায়োজনে এবারো থাকছেএই ব্যান্ডের নিজস্বতা।

নেমেসিস সদস্যদের ভাষায়, একক গানের জোয়ারেও অ্যালবাম প্রকাশনা থেকে  সরে আসতে চাইনি আমরা। আট বছরের এ দীর্ঘ সময়ে আমরা এক বৈশ্বিক মহামারীর মুখোমুখি হয়েছি। দেখেছি ক্ষমতার অপব্যবহার। আমরা একদিকে যেমন হতাশায় ডুবে গেছি, আবার আশার আলোও দেখেছি। আর এসব অনুভূতিরই প্রতিফলনেই এ অ্যালবামের ১০টি গান।

২৩ মে সব  ডিজিটাল প্ল্যাটফর্মে ‘ভিআইপি’ অ্যালবামটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ব্যান্ড সদস্যরা।

বলা প্রয়োজন, ১৯৯৯ সালে বিশ্ববিদ্যালয়পর্ব শেষ করেই কয়েকজন রক সংগীতপ্রেমী তরুণ গড়ে তুলেছিলেন ব্যান্ড নেমেসিস। প্রতিষ্ঠার ছয় বছরের  মাথায় প্রকাশ পায় তাদের প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’। এই অ্যালবামের গানগুলো শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলে। ২০১১ সালে ব্যান্ডটি প্রকাশ করে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘তৃতীয় যাত্রা’। এরপর ২০১৭ সালে মুক্তি দেয় ‘গণজোয়ার’ অ্যালবামটি।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন