ভক্তদের সঙ্গে মুঠোফোনে আড্ডা দেবেন মাহিয়া মাহি

বিনোদন রিপোর্ট
২০ জুন ২০২০, ১৫:২৩আপডেট : ২০ জুন ২০২০, ১৬:২৮

মাহিয়া মাহি/ ছবি: সংগৃহীত চলমান ঘরবন্দি সময়ে ভক্তদের সঙ্গে মজার আড্ডায় মাতবেন মাহিয়া মাহি। আলাপ হবে নিজের গৃহবন্দি সময় কীভাবে কাটছে, সেসব বিষয়ে।
সঙ্গে উঠে আসবে চলচ্চিত্রের সমসাময়িক বিভিন্ন বিষয় ও নিজের ভবিষ্যৎ পরিকল্পনাও। আর এই আড্ডা হবে ভক্তদের সঙ্গে মুঠোফোনে। শনিবার (২০ জুন) রাত সাড়ে আটটায় মাহি তার ভক্তদের সঙ্গে যুক্ত হবে নিজ বাসা থেকে।

আইরিন সুলতানার সঞ্চালনায় প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস লিমিটেডের নিয়মিত আয়োজন ‘স্টার জোন’-এর অংশ হিসেবে এই আড্ডা অনুষ্ঠিত হবে।
মাহির সঙ্গে এতে সরাসরি ফোনে আড্ডা দিতে টেলিকম অপারেটর রবি ও এয়ারটেল গ্রাহকদের ডায়াল করতে হবে ২২২৮৮ নম্বরে।
ভিন্ন মাত্রার এই আড্ডা প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘এই ঘরবন্দি সময়ে দারুণ একটা সুযোগ পেলাম ভক্তদের সঙ্গে আড্ডা দেওয়ার। আশা করছি আমার সঙ্গে কথা বলে ভক্তরাও আনন্দ পাবেন, এই নিরানন্দ সময়ে।’
মাহিয়া মাহি ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। এরপর ২০১৩ সালে পরপর তার অনেকগুলো চলচ্চিত্র সাফল্যের মুখ দেখে। এরমধ্যে রয়েছে ‘অগ্নি’, ‘দবির সাহেবের সংসার’ ও ‘অগ্নি-২’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা: দ্য লিডার’, ‘ঢাকা অ্যাটাক’, ‘জান্নাত’ প্রভৃতি।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প