সুশান্তের জন্মস্থানে নিষিদ্ধ হতে চলেছেন সালমান-আলিয়া-করণ?

বিনোদন ডেস্ক
২৪ জুন ২০২০, ১০:৫৫আপডেট : ২৪ জুন ২০২০, ১৬:৪৪

ক্ষোভের আগুন এখনও জ্বলছে সুশান্ত সিং রাজপুতের জন্মস্থান বিহারের পাটনায়। আর সেটা দিনকে দিন যেভাবে বাড়ছে তাতে বিহার রাজ্যে নিষিদ্ধ হতে পারেন স্বজনপ্রীতির অভিযোগে বিদ্ধ বলিউডের বেশ কয়েকজন তারকা। তার মধ্যে সামনের দিকে আছেন সালমান খান, আলিয়া ভাট ও করণ জোহর।

সুশান্তের জন্মস্থানে নিষিদ্ধ হতে চলেছেন সালমান-আলিয়া-করণ? মৃত্যুর দশ দিন হতে চললেও নিজ সন্তানের ‘হত্যাকারীদের’ শাস্তির দাবিতে এখনও অটল বিহার।

ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম সুশান্ত ভক্তদের সঙ্গে কথা বলেছে। তাদের দাবি, যতক্ষণ না বলিউডে স্বজনপ্রীতি বন্ধ হচ্ছে, তাদের প্রতিবাদ চলবে। পাশাপাশি তারা চান রাজ্যে যেন নিষিদ্ধ করা হয় অভিযুক্ত তারকাদের, যাদের কারণে পরোক্ষভাবে মৃত্যুর দুয়ারে পৌঁছেছেন তাদের রাজপুত। ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে সালমান খানের ফ্যাশন প্রতিষ্ঠান বিয়িং হিউম্যানের শোরুমগুলো। নিষিদ্ধ করতে চান এই তিন তারকার সব চলচ্চিত্রও।
সলিল মিশ্র নামের এক প্রতিবাদকারী বলিউড হাঙ্গামাকে বলেন, ‌‘আমরা সালমান খানের কোনও কিছু এই বিহার রাজ্যে মেনে নেবো না। তার দোকান বিয়িং হিউম্যান কোনও কাপড় এই রাজ্যে বিক্রি করতে পারবে না। তার কোনও ছবি এখানে প্রদর্শিত হতে পারবে না।’
এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পুরনো একটি ভিডিও অন্তর্জালে সংক্রমিত হয়েছে। যেখানে সালমান খান একটি প্রশ্নে জানতে চাইছিলেন ‘সুশান্তটা কে?’
এই ধরনের কিছু ভিডিও দেখার পর আরও চটেছেন রাজপুতরা।
পাটনার অন্যতম চলচ্চিত্র প্রদর্শক রোশান সিং বলেন, ‘বিহার রাজ্যের মানুষ তাদের সন্তান সুশান্তের মৃত্যুতে স্তব্ধ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মুম্বাইয়ের অভিবাসী হিসেবে পাটনা ও বিহারের মানুষের অবস্থানও তুলে ধরেছে।’
পাটনার একটি টিভি চ্যানেলের সাংবাদিক মনীষ ঝা মনে করেন, এটা সাময়িক আবেগ হতে পারে। তার বক্তব্য, ‌‘‘এন্টারটেইনার হিসেবে সালমানের বিকল্প পাওয়া কঠিন। পাটনার অনেক মানুষও তাকে পছন্দ করেন। ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো ছবি আর কে দিতে পারবে? তার কিছু মানবিক কর্মকাণ্ডও আছে। কিন্তু বিহার রাজ্যের মানুষের এই ক্ষোভ তাদের জন্য সাবধান বার্তা। বিশেষ করে করণ জোহর ও আদিত্য চোপড়াদের মতো প্রযোজকরা তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড আরও সতর্কতার সঙ্গে করবেন, নইলে তাদের পস্তাতে হতে পারে।’’
গত ১৪ জুন মুম্বাইয়ে বান্দ্রার কার্টার রোডে নিজের ফ্ল্যাটে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যায়, বিছানার চাদর গলায় প্যাঁচিয়ে শ্বাসরোধ হয়ে মারা গেছেন তিনি।
সূত্র: বলিউড হাঙ্গামা

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প