চাঁদের বুড়ির বাড়ি নাকি নোয়াখালী!

বিনোদন রিপোর্ট
২৭ জুন ২০২০, ১৭:১৭ আপডেট : ২৮ জুন ২০২০, ০০:০৪

ফারজানা ছবি, আরফান আহমেদ, জামিল হোসেন, হিমু ও তারিন দূর আকাশে দেখতে পাওয়া চাঁদের বুড়ি নাকি নোয়াখাইল্যা! আগে এমনই দাবি ছিল নোয়াখালী অঞ্চলের মানুষদের।

কিন্তু বৃহত্তর নোয়াখালী অঞ্চল ভেঙে কয়েকটি জেলা হয়ে যাওয়ায় তৈরি হলো নতুন জটিলতা। ফেনী, মাইজদী আর লক্ষ্মীপুর–তিন জেলার মানুষই নিজেদের এলাকার বলে দাবি তুলছেন চাঁদের বুড়িকে!
শুধু দাবি জানিয়েই ক্ষান্ত নন, এর পক্ষে আছে নানারকম যুক্তি-তর্ক। তবে শেষ পর্যন্ত চাঁদের বুড়ির আসল ঠিকানা কোন জেলার মানুষ অর্জন করবে, সেটি জানা যাবে আসছে ঈদে। এমন গল্প নিয়ে ছয় পর্বের বিশেষ ধারাবাহিক নির্মাণ করেছেন প্রশংসিত নির্মাতা অরণ্য আনোয়ার। নাম ‘চান্দের বুড়ি নোয়াখাইল্যা’!

এর অন্যতম চরিত্রগুলোতে অভিনয় করেছেন নোয়াখালী অঞ্চলের তিন অভিনেত্রী তারিন জাহান, ফারজানা ছবি ও হোমায়রা হিমু। আরও আছেন আরফান আহমেদ, জামিল হোসেন, কাদের হেলাল প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে অভিনেতা জামিল হোসেন বলেন, ‘নোয়াখালী অঞ্চলের মানুষরা সাধারণত নিজেদের ঐতিহ্য আর কৃতিত্বের গল্প তুলে ধরতে চায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ কিছু মজার ঘটনা আমরা পাই। এই নাটকটিও তেমন প্রেক্ষাপটে তৈরি। এখানে লক্ষ্মীপুর, ফেনী, ভোলা ও নোয়াখালী সদরের মানুষদের গল্প ও জীবন উঠে আসবে। তারা প্রত্যেকেই চাঁদের বুড়িকে নিজের অঞ্চলের বলে দাবি করেন। কারণ, এটা অনেক বড় ক্রেডিট। পুরোটাই মজার একটি গল্পে তৈরি। মজার সঙ্গে রয়েছে বার্তাও।’
নাট্যকার ও পরিচালক অরণ্য আনোয়ার জানান, নাটকে পারিবারিক গল্পে মজার ঘটনা উঠে আসবে। যার অন্যতম অনুষঙ্গ হয়ে থাকবে অদৃশ্য সেই রহস্যময় চাঁদের বুড়ি।
জানা যায়, করোনা আক্রান্ত হওয়ার আগেই এর দৃশ্যধারণ হয়েছে। মজার এ নির্মাণটি কোরবানির ঈদে প্রচার হবে আরটিভিতে।

/এম/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলে ‘ভায়োলেন্স’ ছাড়লেন অধরা খান
পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলে ‘ভায়োলেন্স’ ছাড়লেন অধরা খান
‘দ্য ডার্টি পিকচার ২’ নিয়ে আসছেন একতা কাপুর, থাকছেন কারা
‘দ্য ডার্টি পিকচার ২’ নিয়ে আসছেন একতা কাপুর, থাকছেন কারা
‘তানহাজি’কে ছাড়িয়ে ৪৫০ কোটির পথে অজয়ের ‘দৃশ্যম ৩’
‘তানহাজি’কে ছাড়িয়ে ৪৫০ কোটির পথে অজয়ের ‘দৃশ্যম ৩’
৮৪ বছরে অমিতাভ বচ্চন, ‘জলসা’র সামনে ভক্তদের উৎসব
৮৪ বছরে অমিতাভ বচ্চন, ‘জলসা’র সামনে ভক্তদের উৎসব
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’