‘আমরা শ্বাস নিতে পারি না’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ১৬:৩৯আপডেট : ০১ জুলাই ২০২০, ২০:৫২

গাল্লিবয় রানা মৃধা ও তবীব মাহমুদ—আবারও এসেছেন জুটিবেঁধে। ছোট্ট একটি বিরতির পর ইউটিউবে অবমুক্ত হয়েছে তাদের নতুন গান ‘আই কান্ট ব্রেথ’।
বরাবরের মতোই র‌্যাপের ঢঙে সমসাময়িক অসামঞ্জস্যতা নিয়ে কথা বলেছেন এই জুটি।
একবিংশ শতাব্দীতে মানুষের জীবন সবচেয়ে সস্তা। প্রেম বিলুপ্তপ্রায় একটি বস্তু। বিশ্বাস জাদুঘরের অহংকার। দম ছোট হয়ে আসে বেঁচে থাকার অতিরিক্ত লোভে। এগুলো দিয়েই গানটি সাজানো।
তবীব বলেন, ‘গানটির কথা ও সুর আমার করা। নানাবিধ অমানবিকতার কারণে আজ আমি বা আমরা শ্বাস নিতে পারছি না। এগুলোই তুলে ধরা হয়েছে গানটিতে।’
গানের ভিডিওটি পরিচালনা করেছেন তবীব মাহমুদ।
গাল্লিবয় রানা মৃধা ও তবীব মাহমুদ—তাদের আবির্ভাব জুটিবেঁধে। এসেছে ‘গাল্লিবয়’ ও ‘হিপহপ পুলিশ’ নামের দুটি সিরিজসহ বেশ কয়েকটি গান। এর পরপরই সাময়িক বিরতি নিয়েছিলেন রানা। গত তিন মাসে তবীবের চারটি গান এলেও কোনোটাতে ছিলেন না এই খুদে শিল্পী।
অবশেষে তারা একসঙ্গে আবারও ফিরলেন। তবীব মাহমুদের ইউটিউব চ্যানেলে নতুন গানটি প্রকাশ হয়েছে ২৯ জুন।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প