সংগীতশিল্পীর খোঁজ, যাদের গান ধরে হবে নাটকও!

বিনোদন রিপোর্ট
০৪ জুলাই ২০২০, ১৩:২১আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৫:০৮

সংগীতশিল্পীর খোঁজ, যাদের গান ধরে হবে নাটকও! চলমান করোনাকালে প্রতিভা অন্বেষণের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ধ্রুব মিউজিক স্টেশন। যেখানে খোঁজা হবে এমন সংগীতশিল্পী, যারা নিজেরাই লেখেন, সুর করেন ও গেয়ে থাকেন।

ব্যতিক্রম ঘটনা হলো, এই প্রতিযোগিতা থেকে সেরা তিন বিজয়ীর গান ধরে তৈরি করা হবে নাটকও!
প্রতিষ্ঠার পর থেকেই দেশের অন্যতম এই অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি নতুন ও প্রতিভাবানদের নিয়ে কাজ করছে। এবার প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে খুঁজছে আরও সংগীত প্রতিভা। সময় ও সুযোগের অভাবে যারা নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পারছেন না, তাদের জন্যই এই আয়োজন বলে জানান প্রতিষ্ঠানটির গণমাধ্যম মুখপাত্র ওমর ফারুক।
‘ধ্রুব মিউজিক আমার গান’ নামের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে ৫ জুলাই থেকে। ২৫ জুলাই পর্যন্ত যেকোনও মাধ্যমে নিজের লেখা, সুর করা ও গাওয়া গান রেকর্ড করে পাঠাতে পারবেন ধ্রুব মিউজিক স্টেশনের ঠিকানায়। সেখান থেকে জুরিবোর্ডের সদস্যরা প্রাথমিকভাবে সেরা ৩০ জনকে বাছাই করবেন। তাদের নিয়েই শুরু হবে মূল প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় সেরা তিনটি গান অবলম্বনে নির্মিত হবে নাটক। আর সেরা দশ জনের ১০টি মৌলিক গান প্রযোজনা করবে ধ্রুব মিউজিক স্টেশন। আরও জানতে চোখ রাখতে হবে ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ফেসবুক পেজে।
প্রতিষ্ঠানটির কর্ণধার সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘গত মার্চের প্রথম সপ্তাহে আমরা এই আয়োজন করার সিদ্ধান্ত নেই। মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম। এরই মধ্যে শুরু হলো করোনার ভয়াল থাবা। স্থবির হয়ে গেলো জনজীবন। তাই আমরা আমাদের কার্যক্রম স্থগিত করি। এখন স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে শুরু করেছে মানুষ। তাই আবারও শুরু করলাম। অডিও অঙ্গনকে আরও সরব করতে এবং সংগীতের প্রতি দায়িত্ববোধ ও দায়বদ্ধতা থেকেই আমাদের এই আয়োজন।’

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প