সৃজিতের নায়িকা পরীমনি

বিনোদন রিপোর্ট
০৬ জুলাই ২০২০, ১৩:৫৫আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৭:১৪

সৃজিত ও পরীমনি ওপার বাংলার প্রখ্যাত নির্মাতা সৃজিত চ্যাটার্জির হাত ধরে কলকাতায় পরিচিত হতে যাচ্ছে এপারের নায়িকা পরীমনির।

তৈরি হচ্ছে নতুন ওয়েব সিরিজ, যেখানে কলকাতার অভিনেতা অনির্বাণের বিপরীতে দেখা যাবে তাকে।

বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাসটি নিয়ে নির্মিত হচ্ছে ‘হইচই’ প্ল্যাটফর্মের এ সিরিজটি।

ভারতীয় পত্রিকা আনন্দবাজার জানাচ্ছে, পরিচালক অনেক দিন ধরেই এই বইটি নিয়ে কাজ করার কথা ভাবছেন। গত বছর বাংলাদেশে এসে বৈঠক করে গেলেও বিষয়টি বাস্তবায়িত হয়নি। এই সিরিজ দুই বাংলার অভিনেতারাই থাকবেন। মুখ্য ভূমিকায় আছেন পরীমনি, কাহিনির মুশকান জুবেরীর চরিত্রটা তিনিই করছেন। অন্যান্য চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও টলিউডের অনির্বাণ ভট্টাচার্য।

এর আগে মুশকান চরিত্রের জন্য ভাবা হচ্ছিল জয়া আহসানকে। অনেকে ভেবেছেন সৃজিতের স্ত্রী মিথিলাও থাকতে পারেন। তবে শেষ পর্যন্ত তা হয়নি। বিশেষ কারণে পরীমনিকে চূড়ান্ত করেছেন নির্মাতা।

এদিকে বিষয়টি নিয়ে পরী ও সৃজিত দুজনই মুখে কুলুপ এঁটেছেন। পরীর সঙ্গে ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প