‘ম্যাট্রিক্স-৪’-এর শুটিং সেটে প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক
০৭ জুলাই ২০২০, ১৫:২৭আপডেট : ০৭ জুলাই ২০২০, ২২:০১

প্রিয়াঙ্কা ও কিয়ানু রিভেস বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার খোপায় একের পর এক সাফল্যের পালক যুক্ত হচ্ছে। নতুন ঘটনার নাম ‘ম্যাট্রিক্স-৪’।

বিশ্বের বহুল আলোচিত এ ছবির নতুন কিস্তির জন্য অভিনয়ে অংশ নিয়েছেন এই তারকা। অর্থাৎ হলিউড টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র পর এবার চলচ্চিত্রেও দেখা যাবে তাকে।



জানা যায়, কিয়ানু রিভেস অভিনীত ‘ম্যাট্রিক্স ৪’-এর অন্যতম চরিত্রে থাকছেন বলিউডের এই ‘দেশি গার্ল’।
নতুন মুখ হিসেবে এতে আরও যুক্ত হতে যাচ্ছেন নিল প্যাট্রিক হ্যারিস, ইয়াহিয়া আবদুল মতিন ও জোনাথন গ্রফ।
‘ম্যাট্রিক্স ৪’-এর পরিচালনা দায়িত্বে আছেন লানা ওয়াচোস্কি।
বিশ্বজুড়ে করোনা ছড়িয়ে পড়ার আগেই সান ফ্রান্সিসকোতে ছবির শুটিং শুরু হয়েছিল। এরপর মার্চ মাসে বন্ধ হয়ে যায় দৃশ্যধারণ। তবে এখন পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় শুটিং শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কাও। স্বাস্থ্যবিধি মেনে জার্মানির বার্লিনে চলছে শুট।
১৯৯৯ সালে প্রথম বড় পর্দায় আসে ‘ম্যাট্রিক্স’। এরপর একে একে মুক্তি পেয়েছে ‘দ্য ম্যাট্রিক্স রিলোডেড’ এবং ‘দ্য ম্যাট্রিক্স রেভ্যুলেশনস’।
সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২-এর ১ এপ্রিল মুক্তি পাবে ‘ম্যাট্রিক্স ৪’।
সিক্যুয়েলে আগের মতোই নিও, ট্রিনিটি ও নায়োবির চরিত্রে থাকবেন যথাক্রমে কিয়ানু রিভস, ক্যারি অ্যান মস ও জাডা পিঙ্কেট স্মিথ। প্রিয়াঙ্কার চরিত্রের নাম এখনও প্রকাশ করা হয়নি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প