করোনাভাইরাসে আক্রান্ত অভিষেক বচ্চনও!

বিনোদন ডেস্ক
১২ জুলাই ২০২০, ০০:৫১আপডেট : ১২ জুলাই ২০২০, ০১:৫২

অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের ছেলে অভিনেতা অভিষেক বচ্চনও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিললো!

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খবরটি অভিষেক নিজেই জানালের টুইটারে, বাবার রীতি অনুসরণ করে। তিনি জানান, বাবার কোভিড পজেটিভ হওয়ার পর তিনিও একই ফলাফল পেয়েছেন।
মুম্বাইয়ের নানাবতী হাসপাতালের এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে, শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় বাবা অমিতাভের পাশাপাশি ছেলে অভিষেকও ঐ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুজনের অবস্থাই বেশ স্থিতিশীল রয়েছে।
খবরটি জানিয়ে অভিষেক টুইটারে লেখেন, ‘আজ (শনিবার) বাবা ও আমি দুজনেই কোভিড ১৯-এর পজেটিভ ফলাফল পেয়েছি। আমাদের পরিবার ও কর্মচারীরা সকলেই কোভিড পরীক্ষা দিয়েছেন। আমি সকলকে অনুরোধ করছি, যেন আমাদের নিয়ে আপনারা আতঙ্কিত না হন। ধন্যবাদ।’
এদিকে বাবা-ছেলের এমন খবরে করোনাভাইরাস আতঙ্কে নতুন মাত্রা যোগ হলো সোশ্যাল মিডিয়ায়। অনেকেই দুশ্চিন্তা করছেন জয়া বচ্চন ও ঐশ্বরিয়া রাই বাচ্চনকে নিয়েও। যদিও তাদের বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প