সিল করা হয়েছে অমিতাভের চার বাংলো

বিনোদন ডেস্ক
১৩ জুলাই ২০২০, ১৭:৪৭আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৭:৫৭

অমিতাভের বাংলো বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনসহ পরিবারের চার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সিল করা হয়েছে তাদের ব্যবহৃত চারটি বাংলো।

গতকাল (১২ জুলাই) অমিতাভ বচ্চনের প্রতীক্ষা, জনক, বৎস ও জলসা নামের বাংলোয় এই ব্যবস্থা নেয় মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন।

মূলত সেখান থেকে যেন করোনা ছড়াতে না পারে বা নতুন কেউ যেন সংক্রমিত না হয়- এ কারণে কিছুদিনের জন্য বন্ধ থাকবে এগুলো।
অমিতাভ ও অভিষেক বচ্চনের পর রবিবার ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যরও করোনা পজিটিভ আসে। পাশাপাশি বাড়ির পরিচারকদেরও করোনা পরীক্ষা করানো হয়েছে। এরপরই বাংলোগুলো সিল করার উদ্যোগ নেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর মতে, বচ্চন পরিবারের ২৬ পরিচারকের নমুনা সংগ্রহ করে রবিবার পরীক্ষার জন্য পাঠানো হয়। অমিতাভের একটি বাংলো। ফাইল ছবি
আজ তাদের প্রত্যেকের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে সুরক্ষার জন্য সবাইকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে ।

মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে জানানো হয়েছে, সিল করার আগে চারটি বাংলোই স্যানিটাইজড করা হয়েছে।
এদিকে গতকাল সন্ধ্যায় টুইট করে নানাবতী হাসপাতালকে ধন্যবাদ দিয়েছেন অমিতাভ বচ্চন। অন্যদিকে টুইট বার্তায় অভিষেক বচ্চন বলেন, ‘ঐশ্বর্য ও আরাধ্যরও করোনা ধরা পড়েছে। ওদেরকে ইতোমধ্যেই সেলফ কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।’
পিতা-পুত্র এখন নানাবতী হাসপাতালে আছেন।
সূত্র: এনডিটিভি

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প