সিনেমাওয়ালার ঈদ উপহার ‘অবুঝ মন’

বিনোদন রিপোর্ট
১৮ জুলাই ২০২০, ১৮:২৫আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৯:২৩

সিনেমাওয়ালার ঈদ উপহার ‘অবুঝ মন’ দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার ব্যানারে ঈদের একমাত্র চমক হিসেবে উন্মুক্ত হচ্ছে ‘অবুঝ মন’।

এটি নির্মাণ ও প্রযোজনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
এতে ফারহান আহমেদ জোভানের সঙ্গে অভিনয় করেছেন কেয়া পায়েল। নির্মাতা রাজ জানান, একটি মিষ্টি প্রেমের গল্পে দেখা যাবে তাদের। গল্পের প্রয়োজনে একটি গানও তৈরি হলো নাটকটির জন্য। গানের কথা লিখেছেন জনি হক। এটি গেয়েছেন এপি শুভ ও দৃষ্টি আনাম। গানটির সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি নাটকের আবহসংগীত করেছেন নাভেদ পারভেজ।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “কোরবানির ঈদে তিন-চারটি নাটক তৈরির ইচ্ছে ছিল। পরিকল্পনাও গুছিয়ে এনেছিলাম। কিন্তু করোনাভাইরাসের কারণে শেষ পর্যন্ত একটি কাজই করতে পেরেছি। ‘অবুঝ মন’ মন দিয়ে বানিয়েছি। এ নাটকে আমার শুরুর দিককার নির্মাণের ছাপ পাবেন দর্শকরা।”
ঢাকার ৩০০ ফিট এলাকায় গত ৫ ও ৬ জুলাই ‘অবুঝ মন’-এর শুটিং হয়েছে। এতে আরও অভিনয় করেছেন ফখরুল বাসার, মিলি বাসার, রকি, রত্না, আরবিন, রোকন প্রমুখ।
সিনেমাওয়ালা নামের ইউটিউব চ্যানেলে ঈদুল আজহায় উন্মুক্ত হবে ‘অবুঝ মন’।

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প