৪ বছরের প্রেম ৪ মাসের অপেক্ষা, অবশেষে বিয়ে

বিনোদন রিপোর্ট
২৮ জুলাই ২০২০, ২০:৫৪আপডেট : ২৯ জুলাই ২০২০, ১৪:০০

নাবিল ও কর্ণিয়া/ ছবি: নূর গত ২৭ মার্চ বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া ও মিউজিশিয়ান নাবিল সালাহউদ্দিনের। কার্ড-ভেন্যুসহ প্রায় সব চূড়ান্ত হলেও করোনা পরিস্থিতিতে সবকিছু থমকে যায়।

অবশেষে চার মাস অপেক্ষা শেষে মালাবদল করলেন তারা। গতকাল ২৭ জুলাই বিয়ে করেছেন দুজনে। বিয়ের বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানালেন কর্নিয়া নিজেই।
বলেন, ‘দুই পরিবারের সম্মতিতে আমরা বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করেছিলাম। কিন্তু সে সময়ে তা সম্ভব হয়নি। তাই চার মাস পর পরিবারের মতামতে আমাদের বিয়ে হলো।’
পাওয়ার ভয়েস প্রতিযোগিতা থেকে কর্নিয়া উঠে আসেন। এরপর নিয়মিত গান প্রকাশ ও মঞ্চ মাতিয়ে চলছেন। আর নাবিলের শুরুটা হয় সাবকনসাস ব্যান্ডের মাধ্যমে। এসএস ব্যান্ডের প্রতিষ্ঠাতা তিনি। এর আগে কাজ করেছেন আর্ক, প্রমিথিউসসহ অনেক একক শিল্পীর সঙ্গে।
নিজেদের পরিচয় প্রসঙ্গে গায়িকা বলেন, ‘চার বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি। সেখান থেকেই নিজের মধ্যে ঘনিষ্ঠতা ও ভালো লাগা। এরপর আমাদের বিষয়টি পরিবারকে জানাই। তাদের আয়োজনেই বিয়েটা করলাম।’
জানালেন, মধুচন্দ্রিমার জন্য দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে আপাতত তা হচ্ছে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তখন যেতে চান। তার আগে আয়োজন করতে চান বিবাহোত্তর সংবর্ধনা।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গাইবেন যারা
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গাইবেন যারা