রাকুলপ্রীতের বাড়িতে  আয়কর দফতরের তল্লাশি, সব ভুয়া  দাবি করে অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
০৫ অক্টোবর ২০২৬, ১৪:৫৯ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৪:৫৯

কিছুদিন আগেই বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং-এর বাড়িতে আয়কর দফতর অভিযান চালায়। অভিনেত্রী এবং তার স্বামী জ্যাকি ভাগনানির বিরুদ্ধে টাকা নয় ছয়ের অভিযোগে তাদের প্রায় ১২টি ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছিল আয়কর দফতর।

গত ২৮ সেপ্টেম্বর এই খবরটি হঠাৎ করেই ছড়িয়ে পড়ে। এবার এই প্রসঙ্গে নীরবতা ভাঙলেন অভিনেত্রী নিজেই।

ইতিমধ্যে সংবাদমাধ্যমে যা যা দেখানো হয়েছে তার সব ভুয়া বলে দাবি করে রাকুল সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, কোনওরকম যাচাই না করে যেভাবে মূল ধারার গণমাধ্যম একটি সংবাদকে প্রচার করেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি বিষয়টি পরিষ্কার করে বলতে চাই। এই তল্লাশিটি আমাকে নিয়েছিল না।

অভিনেত্রী আরও লেখেন, ‘আমি একজন সশস্ত্র বাহিনী পরিবারের মেয়ে। এই বলিউডে আমার কোনও গডফাদার ছিল না। নিজের পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। সমস্ত নিয়ম মেনে ২০ বছর থেকে কর পরিশোধ করি।

সবশেষে তিনি লেখেন, ‘আমাদের প্রোডাকশন হাউস কোনভাবেই বেআইনি বিদেশি অর্থ লেনদেনের সঙ্গে জড়িত নয়। আমাদের দেশে-বিদেশে কোথাও কোন বেআইনি সম্পত্তি নেই।’

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
রাকুলপ্রীতের বাড়িতে  আয়কর দফতরের তল্লাশি, সব ভুয়া  দাবি করে অভিনেত্রীর
রাকুলপ্রীতের বাড়িতে  আয়কর দফতরের তল্লাশি, সব ভুয়া  দাবি করে অভিনেত্রীর
‘চাঁদনী’ সিনেমার ৩৫ বছর, নাঈম বললেন, ‘দিনটি ছিল আমার জন্য স্মরণীয়’
‘চাঁদনী’ সিনেমার ৩৫ বছর, নাঈম বললেন, ‘দিনটি ছিল আমার জন্য স্মরণীয়’
বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি
বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি
বয়স হলেই বিয়ে করতে হবে, মানতে নারাজ কৌশানি
বয়স হলেই বিয়ে করতে হবে, মানতে নারাজ কৌশানি