বেদনার ‘অক্সিজেন’ ছড়িয়ে দিলেন মাহি (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৩ আগস্ট ২০২০, ২১:৪৫ আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১৪:১৯

সব হারানোর একটি দৃশ্য ‘চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। জনপ্রিয়তা পাওয়া জন্য এই রকম একটা চরিত্রে অভিনয় করাই যথেষ্ট।’
এমন অনেক মন্তব্য পাওয়া যাচ্ছে ইউটিউবের কমেন্ট বক্সে।
অক্সিজেন! হ্যাঁ, এ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রশংসা এটি। কেউ লিখেছেন, ‘এটা ঈদের সেরা কাজ’। আর প্রশংসার বেশিরভাগ অংশজুড়েই থাকছেন ঢালিউডের অন্যতম সেরা নায়িকা মাহিয়া মাহি।
ঈদে মুক্তি পেয়েছে মাহি অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‌‘অক্সিজেন’। কোনও এক মধ্যবিত্ত পরিবারের বর্তমানের চিরচেনা কাহিনি। কিংবা এই করোনাকালে বাবাকে নিয়ে বেঁচে থাকার জার্নিতে এক মেয়ের গল্পই হলো ‘অক্সিজেন’। এ ছবিতে মেয়ে হিসেবে হাজির হয়েছেন মাহি। মাহি

রায়হান রাফি পরিচালিত স্বল্পদৈর্ঘ্যটি গতকাল (২ আগস্ট) ইউটিউবে এসেছে। মূলত এখানে দেখা যায়, অসুস্থ বাবার জন্য অ্যাম্বুলেন্স সংকট ও করোনা পরিস্থিতি। বাবাকে নিয়ে ২০টা হাসপাতালে যাওয়ার পরও ভর্তি করাতে পারেনি মেয়ে। অক্সিজেনটাই যেন হয়ে ওঠে বেদনার গল্প।

পরিচালক রায়হান রাফি বলেন, ‘সমসাময়িক ঘটনা উঠে এসেছে এতে। যা এখনকার কঠিন বাস্তবতার একটি অংশ।’
‘অক্সিজেন’-এর বিভিন্ন চরিত্রে মাহি ছাড়াও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ফরহাদ লিমন, মাহাদি হাসান পিয়াল ও আনোয়ার হোসেন। এটি ক্লাব এলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

অক্সিজেন:

/এম/
সম্পর্কিত
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সালমান
ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সালমান
দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা, অনুমতি দিলো না পুলিশ
দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা, অনুমতি দিলো না পুলিশ
পরিচয় বদলে দেওয়া ভয়ংকর এক সত্তা, পর্দায় আসছে ‘ক্লেফেইস’
পরিচয় বদলে দেওয়া ভয়ংকর এক সত্তা, পর্দায় আসছে ‘ক্লেফেইস’