অ্যাপে মুক্তি পেলো বঙ্গবন্ধুর উক্তি নিয়ে চলচ্চিত্র ‌‘চল যাই’

বিনোদন রিপোর্ট
০৪ আগস্ট ২০২০, ০০:৩০আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১২:০৮

একটি দৃশ্যে আনিসুর রহমান মিলন প্রেক্ষাগৃহের পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে চলচ্চিত্র ‘চল যাই’। ঈদুল আজহার বিশেষ আকর্ষণ হিসেবে ৩১ জুলাই থেকে দেশীয় স্ট্রিমিং অ্যাপ রবিস্ক্রিনে এটি দেখা যাচ্ছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উক্তিকে উপজীব্য করে নির্মিত হয়েছে ‘চল যাই’। কয়েকজন তরুণ-তরুণীর দিশা খুঁজে পাওয়ার গল্পে নিবিড়ভাবে এসেছে মুক্তিযুদ্ধ। যে যুদ্ধের বাতিঘর শেখ মুজিবুর রহমান।

এ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আনিসুর রহমান মিলন অভিনয় করেছেন। অন্য অভিনয়শিল্পীরা হলেন−তাসনুভা তিশা, লুসি তৃপ্তি গোমেজ, হুমায়রা হিমু, সাব্বির হাসান, হৃতিকা ইসলাম, নাভিদ মুনতাসির, শিশুশিল্পী শরীফুলসহ অনেকে।

খালিদ মাহবুব তূর্যর গল্প ও চিত্রনাট্যে ‘চল যাই’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাসুমা রহমান তানি। এন ইনিশিয়েটিভ মাল্টিমিডিয়া নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন রাসেল মাহমুদ। এর কন্টেন্ট পার্টনার বাংলাঢোল। প্রতিষ্ঠানটি জানায়, তরুণদের মাঝে ছবিটি পৌঁছে দিতে অ্যাপে মুক্তি দেওয়া হয়েছে এটি। দর্শকরা নামমাত্র সাবস্ক্রিপশন ফি দিয়ে উপভোগ করতে পারবেন নতুন ধারার চলচ্চিত্রটি।

/এম/এমএমজে/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?