করোনা যেভাবে তাদের বিচ্ছেদ ঠেকালো!

বিনোদন রিপোর্ট
০৬ আগস্ট ২০২০, ০০:০৯আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৪:০৮

করোনা যেভাবে তাদের বিচ্ছেদ ঠেকালো! মহামারি করোনায় পৃথিবীতে বাজছে করুণ সুর। তবে তারমধ্যেও যে ইতিবাচক কিছু ঘটতে পারে, তেমন ঘটনা নিয়েই তৈরি হলো ঈদের নাটক ‘বিপন্নবাস’।
গল্পটা এমন−ফিসবোলে আটকে পড়া দুই মাছের মতোই যেন ওদের জীবন। একই ঘেরাটোপে বন্দি। চার বছরের সংসার জীবনে এখন এতোই তিক্ততা যে, পরস্পরের মুখ দেখতেও আর প্রস্তুত নয় তারা। বিয়ের দায় অনেক মিটিয়েছে, এবার ওরা চায় বিচ্ছেদের মাধ্যমে মুক্তি।
কিন্তু বিচ্ছেদের আগেই করোনাকাল ওদের আবার একত্রে থাকতে বাধ্য করে। আর সেই বাধ্য সময়ে অবাধ্য দুই মানুষ পরস্পরকে চিনতে শেখে নতুন করে।
আহমেদ খান হীরক ও সাগর শরিফুজ্জামানের রচনায় এবং শুভ্র খানের পরিচালনায় ‘বিপন্নবাস’ নাটকে অভিনয় করেছেন এফএস নাঈম ও তাসনুভা তিশা।
নাঈম বলেন, ‘করোনার দিনগুলোতে এমন অনেক পজিটিভ ঘটনাও আছে। তেমনই গল্প এটা। কাজটি করা খুব উপভোগ্য ছিল আমার জন্য। গোছানো একটা কাজ।’
নাটকটি প্রচার হবে ৬ আগস্ট রাত ১১টা ৫ মিনিটে, দীপ্ত টিভিতে।

/এম/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শরীর ও ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত নীনা, দিলেন কড়া জবাব
শরীর ও ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত নীনা, দিলেন কড়া জবাব
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য