মানালি-অভিমন্যু: নায়িকা-পরিচালকের বিয়ে

বিনোদন ডেস্ক
১৬ আগস্ট ২০২০, ২১:৫৭আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০০:০৯

মানালি-অভিমন্যু একে তো স্বাধীনতা দিবস, তার ওপর চারদিকে ঝুম বৃষ্টি। ক্ষণে ক্ষণে শ্রাবণের ঝাপটা। বিয়ের জন্য এমন রোমান্টিক দিন বেছে নিলেন ভারতীয় অভিনেত্রী মানালি দে।
করোনা, লকডাউনের বাজারেই দীর্ঘদিনের প্রেমিক পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে আইনি বিয়েটা সেরে ফেললেন মানালি।
গতকাল (১৫ আগস্ট) বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন মানালির বাবা-দাদা আর অভিমন্যুর বাবা।
পরিচালক ফেসবুকে জানালেন, মা আর দাদাকে এই বিশেষ দিনে মিস করছেন। রেজিস্ট্রি পর্ব চুকতেই দুজনে ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আহামরি কোনও সাজগোজ নয়, একদম ঘরোয়া সাজ-পোশাকেই তারা বিয়ের পাঠটি শেষ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমে মানালি বলেন, ‘অভির বাড়িতেই রেজিস্ট্রি হয়েছে। আসলে অভির মা এখন মুম্বাইতে। উনি ফিরলে তখন বড় করে সেলিব্রেশন হবে।’
২০১২ সালে গায়ক সপ্তকের সঙ্গে বিয়ে হয়েছিল মানালির। তবে সে বিয়ে স্থায়ী হয়নি। এরপর বেশ কিছু দিন কাজ থেকেও বিরতি নিয়েছিলেন মানালি। তারপর আবারও পর্দায় ফেরা। ২০১৭ সালে অভিমন্যু পরিচালিত ‘নিমকি ফুলকি’ সিনেমায় অভিনয় করেন এ অভিনেত্রী। এর সুবাদেই দুজনের সুসম্পর্ক গড়ে ওঠে। এরপর অভির সঙ্গে বন্ধুত্ব ও প্রেম। বিয়ের সাজে অভিমন্যু-মানালি
১৯৯৯ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে আসেন মানালি। প্রথম ছবি ছিল ‘কালী আমার মা’। এরপর ২০০৮-২০০৯ থেকে টিভি ও সিনেমায় ব্যস্ত হন। কাজ করেছেন ‘গোত্র’, ‘প্রাক্তন’-এর মতো ছবিতেও। তবে মানালির মতো বেশি কাজ করেননি অভি। পরিচালনা করেছেন ‘প্রিয়া রে’, ‘গুগুলি’সহ অল্প কয়েকটি ছবি।
সূত্র: জি-নিউজ

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প