তুরস্কের ফার্স্টলেডির সঙ্গে দেখা করে তোপের মুখে আমির

বিনোদন ডেস্ক
১৭ আগস্ট ২০২০, ১৫:৫৬আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১৭:৩৯

আমির খান ও এমিনি শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবসেই তুরস্কের ফার্স্টলেডি এমিনি এরদোগানের সঙ্গে দেখা করেন বলিউড সুপারস্টার আমির খান।
ভারতবিদ্বেষী বলে পরিচিত এমিনির সঙ্গে ইস্তানবুলে রাষ্ট্রপতি ভবন হুবেন ম্যানশনেই সাক্ষাৎ হয় মি. পারফেক্টসনিস্টের। আর এতেই বেজায় চটেছেন বহু ভারতীয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কী এমন হলো যে এমন প্রতিক্রিয়া দেখা গেলো!
জানা যায়, কাশ্মির ইস্যুতে পাকিস্তানকে সরাসরি সমর্থন করেছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়েপ এরদোগান। শুধু তা-ই নয়, কট্টরপন্থী বেশ কিছু ইসলামিক সংগঠন কাশ্মির এবং কেরালায় সক্রিয়। এমন এক পরিস্থিতিতে আমির খানের ফার্স্টলেডির সঙ্গে সাক্ষাত্‍ মোটেই ভালো চোখে দেখছেন না ভারতীয়রা।

এমিনির সঙ্গে আমিরের তিনটি ছবি দিয়ে টুইট করে সাক্ষাতের বিষয়টি জানানো হয়।

লেখেন, ‘‘বিশ্ব বিখ্যাত ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক আমির খানের সঙ্গে দেখা করে আমি আপ্লুত। জেনে খুব খুশি হলাম যে তার আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র বাকি অংশের শুটিং তুরস্কের বিভিন্ন প্রান্তে করার সিদ্ধান্ত নিয়েছেন।’’ সাক্ষাতে আলাপ
এর পরপরই মাইক্রো ব্লগিং এ সাইটে ওঠে সমালোচনার ঝড়। ভারতীদের বক্তব্য, ভারতের বন্ধু বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করা এড়িয়ে গিয়ে আমির এ কাজটি করেছেন। তুরস্কের ফার্স্টলেডির সঙ্গে দেখা করার এমন কী আছে বলেও অনেকে প্রশ্ন করেছেন।

জানা যায়, দেশটিতে বেশ কিছু দিন শুটিং করবেন আমির। আর এ জন্য সৌজন্য সাক্ষাৎকারে রাষ্ট্রপতি ভবনে হাজির হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৪-এর মুক্তিপ্রাপ্ত টম হ্যাঙ্ক অভিনীত ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘লাল সিং চাড্ডা’ ছবিটি তৈরি হচ্ছে। এতে প্রধান চরিত্রে আছেন আমির খান। সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর। পরিচালনায় আছেন অদ্বৈত চন্দন। আর এর যৌথ প্রযোজক আমির খান ও তার স্ত্রী কিরণ।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প