জেমসের নতুন লুক, তৈরি হলো মুগ্ধতা ও রহস্য!

সুধাময় সরকার
২০ আগস্ট ২০২০, ১৪:৩৮আপডেট : ২১ আগস্ট ২০২০, ০০:২৭

নতুন লুকে জেমস লম্বা সময় চুপ। নতুন গানে নেই তাও বছর চারেক হবে। পুরনো গান নিয়ে মঞ্চে সরব থাকলেও করোনাকাল এনে দিলো রকস্টার জেমসের জীবনে পিনপতন নীরবতা।
তবে গত পাঁচ মাসের নীরবতা ভেঙে ভক্তদের চমকে দিলেন এই নগর বাউল। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক দেয়ালে প্রকাশ করলেন নতুন লুকের একটি ছবি। শ্মশ্রুমণ্ডিত সাদা-কালো এই ছবিটি প্রকাশের ১০ মিনিটের মাথায় শেয়ার হয় ১১৭টি, কমেন্ট পড়ে ১৬০টি! যেটি অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে দিলো মুগ্ধতার আবেশ আর রহস্যের জাল।
ছবিটির নিচে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন জেমস। যার বেশিরভাগ মন্তব্যই এমন, ‘গুরু আবার দেখা হবে মঞ্চে, এ দেখাই শেষ দেখা নয়’ কিংবা ‘গুরুজি বেঁচে থাকুন অনন্ত এক কোটি বছর, পৃথিবীটা সুস্থ হোক’। আবার কনসার্টে গলা মিলিয়ে গান হবে ইনশাআল্লাহ। আপনার চরণে হাজারও ভক্তি।’
এদিকে চলমান ঘরবন্দি সময়ে জেমস অবস্থান করছেন স্ত্রী-সন্তানদের নিয়ে রাজধানীর নিজস্ব ফ্ল্যাটেই। হোম স্টুডিওতে করছেন নিয়মিত জ্যামিং। অপেক্ষায় আছেন ফের মঞ্চে ওঠার। কিন্তু নতুন গান?
জবাবে মাহফুজ আনাম জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘গান তো প্রতিনিয়তই হচ্ছে। প্র্যাকটিস চলছে। কিন্তু একদিকে গোটা বিশ্বের মহামারি অন্যদিকে মিউজিক ইন্ডাস্ট্রির তুমুল অব্যবস্থাপনা, এসবের ভিড়ে জেমস ভাই গান প্রকাশের আগ্রহ হারিয়ে ফেলেছেন। উনি আসলে এখন পৃথিবীর সুস্থতা কামনা করছেন।’
এদিকে রফিকুল ইসলাম র‌্যাফের তোলা নতুন লুকের এই ছবিটি প্রকাশের সূত্র ধরে অনেকেই জল্পনা করছেন জেমস-এর নতুন গানের প্রচ্ছদ চমক হিসেবে। যদিও এমন জল্পনাকে হেসে উড়িয়ে দিলেন জেমস মুখপাত্র। জানালেন, এমন লুকের একটাই কারণ, চলমান ঘরবন্দি জীবনের একটা প্রতিচ্ছবি টাইমলাইনে ধরে রাখা। কিংবা ভক্তদের জানান দেওয়া, কেমন আছেন তাদের প্রিয় শিল্পী। এর বেশি কিছু নয়।
২০১৭ সালে প্রকাশ হয় জেমসের গাওয়া শেষ গান ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’। ‘সত্তা’ ছবির এই গানটির জন্য তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অন্যদিকে তার প্রকাশিত শেষ অ্যালবাম ছিল ‘কাল যমুনা’। প্রকাশ পেয়েছিল ১২ বছর আগে।
এদিকে নতুন গান প্রকাশ থেকে জেমস নিজেকে গুটিয়ে নিলেও এখনও দেশের সবচেয়ে ব্যস্ত, জনপ্রিয় আর দামি মঞ্চ তারকা হিসেবে নিজের অবস্থান অটুট রেখেছেন। এর সঙ্গে গেলো ক’বছর ধরে অন্তর্জালে তিনি প্রকাশ করে চলেছেন নিজের ফটোগ্রাফি প্রতিভাও। তার ফটোগ্রাফির বিষয়, মডেল, নাগরিক জীবন ও প্রকৃতি।

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প