‘উনার গানের আয়োজন মাসব্যাপী হলেও শেষ হবে না’

বিনোদন রিপোর্ট
২১ আগস্ট ২০২০, ০০:০৩আপডেট : ২১ আগস্ট ২০২০, ০০:০৩

আলাউদ্দীন আলী (২৪ ডিসেম্বর ১৯৫২-০৯ আগস্ট ২০২০) সদ্য প্রয়াত বরেণ্য সংগীত পরিচালক আলাউদ্দীন আলী স্মরণে সরাসরি টিভি অনুষ্ঠানে গাইবেন বাদশাহ বুলবুল ও দিনাত জাহান মুন্নী।
দেশ টিভির নিয়মিত মিউজিক্যাল ব্লগ-শো ‘প্রিয়জনের গান’-এর বিশেষ এই পর্বটি হচ্ছে আজ (২১ আগস্ট) বেলা তিনটায়।
এতে আলাউদ্দীন আলীর কালজয়ী কর্ম নিয়ে নানা আলোচনা এবং তার বিখ্যাত সব গানের পরিবেশনা থাকবে।
দিনাত জাহান মুন্নী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফোয়াদ নাসের বাবু ভাই দেশ টিভি থেকে ফোন দিয়ে বিশেষ এই আয়োজনে গাইতে বলেন। এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আলী ভাইয়ের সুরে আমি নিজেও বেশ কিছু গান গাইবার সুযোগ পেয়েছি। বাংলাদেশের অসংখ্য কালজয়ী গানের সুরকার আলাউদ্দীন আলী। যার প্রায় সব গানই সকলের প্রিয়। সেখান থেকে কিছু গান তাকে স্মরণ করে গাইবার চেষ্টা করবো। আমি মনে করি, উনার গানের আয়োজন মাসব্যাপী হলেও শেষ হবে না।’
দিনাত জাহান মুন্নী ও বাদশাহ বুলবুল মুন্নী জানান, বিশেষ এই আয়োজনে দুজনে গাইবেন- এই দুনিয়া এখন তো আর, শত জনমের স্বপ্ন, পারিনা ভুলে যেতে, যে ছিলো দৃষ্টির সীমানায়, আমি আছি থাকবো, শেষ করো না, দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, অন্তর জ্বালাইলা, ভালোবাসা যতো বড় প্রভৃতি গান।
ওয়ালিদ হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তাসনুভা মোহনা।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান