নিশো-মেহজাবীনকে দিয়ে শুরু নতুন সূচি

বিনোদন রিপোর্ট
২৭ আগস্ট ২০২০, ১৭:২৫আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১২:৫০

‘স্টোরি’তে নিশো-মেহজাবীন দর্শকদের জন্য নতুন পরিকল্পনা হাতে নিয়েছে মাছরাঙা টেলিভিশন। সেপ্টেম্বর মাস থেকে সপ্তাহে পাঁচ দিন একক নাটক এবং একদিন টেলিছবি প্রচার করবে চ্যানেলটি।
এর আগে প্রতি শুক্রবার রাত ৯টায় সাপ্তাহিক নাটক এবং শনিবার রাত সাড়ে ৮টায় টেলিছবি প্রচারের রীতি ছিল চ্যানেলটিতে। এখন তার সঙ্গে যুক্ত হলো আরও চারটি একক নাটক।
আর এই শুরুটা হচ্ছে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী জুটিকে নিয়ে। ১ সেপ্টেম্বর রাত ১১টায় প্রচার হবে আপেল মাহমুদের রচনা ও মোহন আহমেদের পরিচালনায় নাটক ‘স্টোরি’। এতে তারা অভিনয় করেছেন।
নাটকের নতুন সূচি প্রসঙ্গে চ্যানেলটির অনুষ্ঠান বিভাগের ইনচার্জ এ এম আরিফুর রহমান বলেন, ‘পথচলার শুরু থেকেই মাছরাঙা টেলিভিশন নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একক নাটক এবং টেলিছবি প্রচার করে আসছে। গল্পনির্ভর, রুচিশীল নাটক প্রচারের কারণে মাছরাঙা আলাদা দর্শক-শ্রেণি তৈরি করতে সক্ষম হয়েছে। বর্তমানে দেশে নাটকের দর্শক বেড়েছে। খণ্ড নাটকের প্রতি দর্শকদের আগ্রহ বরাবরই বেশি। তাই আমরা এটি প্রচারে গুরুত্ব দিচ্ছি।’
তিনি জানান, ১ সেপ্টেম্বর থেকে প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ১১টায় একক নাটক প্রচার হবে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প