সিসিমপুর এবার মাছরাঙা টেলিভিশনে

বিনোদন রিপোর্ট
২৯ আগস্ট ২০২০, ১৩:৩৩আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১৩:৩৮

সিসিমপুর শিশুদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান সিসিমপুর এখন থেকে প্রচার হবে মাছরাঙা টেলিভিশনেও। আগে থেকেই এটি প্রচার হয়ে আসছে বিটিভি ও দুরন্ত টিভিতে।
সিসিমপুর সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, শিশুদের সুবিধা ও চাহিদার কারণেই অন্য দুটি চ্যানেলের পাশাপাশি ১ সেপ্টেম্বর থেকে এটি নিয়মিত সম্প্রচার হবে মাছরাঙাতেও। সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত চলবে। আর শুক্রবার প্রচার হবে সকাল ৯টায়।  
এ প্রসঙ্গে সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সিসিমপুর প্রাক-প্রাথমিক পর্যায়ের শিশুদের শিক্ষা ও বিকাশে একটি অনন্য উদ্যোগ। যার প্রতিটি অংশ গবেষণালব্ধ এবং শিশুদের মনস্তাত্ত্বিক দিককে মাথায় রেখে নির্মিত। আমরা সব সময়ই চাই সিসিমপুরের এই প্রয়াস পৌঁছে যাক বাংলাদেশের সকল শিশুর কাছে। তারই অংশ হিসেবে এখন থেকে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে সিসিমপুর। সিসিমপুরের নতুন-পুরনো সব পর্বই থাকছে মাছরাঙায়। ফলে ছোট্ট বন্ধুরা যারা বারবার সিসিমপুর দেখতে চায় তাদের জন্য এই উদ্যোগটি অনেক কাজে লাগবে।’
উল্লেখ্য, সিসিমপুর বিশ্বখ্যাত আমেরিকান টেলিভিশন অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’র বাংলাদেশী সংস্করণ। শিশুদের ভাষা, সাক্ষরতা, গণিত, সামাজিক, মানসিক ও মানবিক দক্ষতা বিকাশের জন্য সিসেমি স্ট্রিট কাজ করছে পৃথিবীব্যাপী দেড় শতাধিক দেশে। প্রাক প্রাথমিক শিশু বিকাশ কার্যক্রমের আওতায় ‘সর্বত্র শিশুরা হয়ে উঠুক আরও সম্পন্ন, আরও সবল এবং আরও সদয়’-এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ।
বাংলাদেশে সিসিমপুরের যাত্রা, নির্মাণ এবং সম্প্রচার সম্ভব হচ্ছে ইউএসএআইডি’র সহায়তায়।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প