প্রাণবিক ঢাকার দাবিতে রাজপথে জয়া-নওশাবা

বিনোদন রিপোর্ট
২৯ আগস্ট ২০২০, ২০:২৮ আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৫:০৩

জয়া আহসান/ ছবি: সাজ্জাদ হোসেন রাজধানীর সাত মসজিদ রোডের ১০ নম্বর সড়ক! করোনার মধ্যেই মানুষের জটলা। আছে আদুরে কুকুরদের ভিড়। কেউ কোলে করে নিয়ে হাজির হয়েছেন প্রিয় পোষ্যদের।

আর সড়কের দেয়ালজুড়ে যে কর্ম চলছে তার পুরোটাজুড়েই রয়েছে কুকুর ও বেড়ালের ছবিতে আঁকা নানা বার্তা। যার একটি এমন, ‌‘ঢাকা শুধু মানুষের না, প্রাণী ও প্রকৃতিরও।’ আবার চোরের বয়ানে আরেকটি চিত্রকর্ম আছে এমন, ‌‘কুকুরের জ্বালায় ঠিকমতো চুরিও করতে পারি না।’
নওশাবা/ ছবি: সাজ্জাদ হোসেন ঢাকার বুকে এমন ঘটনা দেখে চলতি পথে কেউ এসে ছবি তুলছেন, কেউবা অবাক চোখে দেখছেন। বুঝতে চাইছেন, আসলে এখানে কী হচ্ছে!
শনিবার বিকালের (২৯ আগস্ট) স্নিগ্ধ আলোয় দাঁড়িয়ে উত্তরটা দিলেন জয়া আহসান। কারণ, তিনিও যে কুকুরপ্রেমী। আর ‘প্রাণবিক ঢাকা’ গড়ার আহ্বায়ক!
জয়া আহসান/ ছবি: সাজ্জাদ হোসেন ‘মানুষের সবচেয়ে কাছের প্রাচীনতম এই বন্ধুটির (কুকুর) ওপর চরম নির্দয়তার প্রকাশ আমরা প্রায়ই দেখতে পাই। এই অসংবেদনশীলতা দূর হোক তা আমি মনেপ্রাণে চাই। একটি প্রাণবিক ঢাকা গড়ার লক্ষ্যে এই আয়োজন চলছে। যেখানে ঢাকার সকল সচেতন নাগরিক, পরিবেশবাদী ও প্রাণী অধিকার কর্মীরা আসছেন। এসেছি আমিও’—বললেন জয়া।
আয়োজনের উদ্যোক্তা রাকিবুল হক এমিল ও অভিনেত্রী নওশাবা আহমেদ/ ছবি: সাজ্জাদ হোসেন মূলত পথকুকুর নিয়ে সচেতনতা তৈরিতে পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার (পিউ) ফাউন্ডেশনের উদ্যোগে ২৮ ও ২৯ আগস্ট ধানমন্ডির সাত মসজিদ রোডে (১০ নম্বর সড়ক) দেয়ালচিত্র আঁকার আয়োজন হয়েছে। এখানে হাজির হয়েছিলেন অভিনেত্রী নওশাবাও।
জয়া আহসান/ ছবি: সাজ্জাদ হোসেন তিনি বলেন, ‘‘করোনার অলিখিত লকডাউনের মধ্যেই আমি আমার কুকুরকে হারিয়েছি। অসুস্থতার কারণে সে মারা যায়। পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার লকডাউনের মধ্যেই তার চিকিৎসার ব্যবস্থা করে। আমি যখন শুনি তারা এমন একটি আয়োজন করছে তারা, বলেছি, ‘আমার কোনও ইনভাইটেশন লাগবে না, আমি চলে আসবো।’ আমি নিজেও পেইন্টার। কিন্তু এখানে যারা কাজ করছেন, তাদের সামনে আঁকার সাহস পাইনি। সত্যি, আমাদের প্রাণবিক ঢাকা দরকার।’’

আয়োজনটির উদ্যোক্তা রাকিবুল হক এমিল ও তার চিত্রশিল্পী দল/ ছবি: সাজ্জাদ হোসেন জানা যায়, সড়কজুড়ে ১৬০ ফিট দেয়ালচিত্র আঁকা হবে এই উদ্যোগের মাধ্যমে। আজ (২৯ আগস্ট) ও গতকাল অনেকটাই কাজ হয়েছে। বাকিটাও শিগগিরই শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
‘সিআইডি’ কারিগর বিপি সিং আর নেই
‘সিআইডি’ কারিগর বিপি সিং আর নেই
প্রয়াত চিত্রনায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়িতে আগুন: গ্রেফতার ২ জন কারাগারে
প্রয়াত চিত্রনায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়িতে আগুন: গ্রেফতার ২ জন কারাগারে
ট্রাম্পের বিরুদ্ধে ১ কোটি ডলারের মামলা সংগীতশিল্পীর
ট্রাম্পের বিরুদ্ধে ১ কোটি ডলারের মামলা সংগীতশিল্পীর
বিজয়কে কটাক্ষ, বিরক্ত রাশমিকা! সাইবার সেলে অভিযোগ তারকা দম্পতির
বিজয়কে কটাক্ষ, বিরক্ত রাশমিকা! সাইবার সেলে অভিযোগ তারকা দম্পতির