ট্রাম্পের বিরুদ্ধে ১ কোটি ডলারের মামলা সংগীতশিল্পীর

বিনোদন ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ১৭:২৬ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৭:২৬

ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অ্যাকশন কমিটি ‘ট্রাম্প ৪৭ কমিটি ইনকরপোরেটেড’-এর বিরুদ্ধে সোমবার (২৬ অক্টোবর) ১ কোটি ডলারের মামলা করেছেন সংগীতশিল্পী নিল ইয়ং। তার অভিযোগ, মধ্যবর্তী নির্বাচনের প্রচার সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্পের মঞ্চে প্রবেশের সময় তার রকিন’ ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড (Rockin’ in the Free World) গানটি বারবার ব্যবহার করে কপিরাইট লঙ্ঘন করা হয়েছে।

অনুমতি ছাড়া ইয়ংয়ের ‘ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড’ গানটি ব্যবহারের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে এটি তার দ্বিতীয় মামলা।

প্রথম মামলাটি হয়েছিল ২০২০ সালে। পরে সেই মামলার নিষ্পত্তি হয়। কিন্তু ইয়ংয়ের নতুন মামলার দাবি, আগের সমঝোতার শর্ত লঙ্ঘন করে ট্রাম্প আবারও গানটি ব্যবহার করছেন।

গানটির বক্তব্য ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের বিপরীত, দাবি ইয়ংয়ের। মামলায় ১৯৮৯ সালে প্রকাশিত গানটিকে এমন একটি ‘তীব্র প্রতিবাদী সংগীত’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি মার্কিন রাজনৈতিক বক্তব্যের ফাঁপা প্রতিশ্রুতির সঙ্গে দরিদ্র, গৃহহীন ও সমাজের বিস্মৃত মানুষের কঠিন বাস্তবতার বৈপরীত্য তুলে ধরে।

মামলার বিবরণে বলা হয়েছে, গানটির কথায় রাস্তায় বেঁচে থাকা মানুষের জীবনের করুণ চিত্র ফুটে উঠেছে। মামলায় আরও বলা হয়েছে, ‘সংক্ষেপে, গানটি ডোনাল্ড জে. ট্রাম্প যা কিছুর প্রতিনিধিত্ব করেন, তার সম্পূর্ণ বিপরীত।’

ভ্যারাইটি জানিয়েছে, সোমবার ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের মার্কিন জেলা আদালতে ট্রাম্প ৪৭ কমিটির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ইয়ং।

মামলায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, গত ১২ অক্টোবর ওহাইওর ইয়ংস্টাউনে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গানটি বাজানো হয়েছিল। পাশাপাশি অভিযোগ করা হয়েছে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ভোট উৎসাহিত করার উদ্দেশ্যে আয়োজিত অন্যান্য সমাবেশেও গানটির রেকর্ডিং ‘অসংখ্যবার’ বাজানো হয়েছে।

ইয়ংয়ের আইনজীবীরা রাজনৈতিক উদ্দেশ্যে জনসমক্ষে গানটির আরও ব্যবহার বন্ধে আদালতের নিষেধাজ্ঞা চেয়েছেন। পাশাপাশি ইতিমধ্যে গানটি ব্যবহারের জন্য ১ কোটি ডলার ক্ষতিপূরণও দাবি করেছেন তাঁরা।

মামলায় বলা হয়েছে, ‘ট্রাম্প এখন এবং চলতি বছরের সব সমাবেশের সময় ব্যক্তিগতভাবে জানতেন যে সমাবেশে গানটি বাজানোর জন্য লাইসেন্স প্রয়োজন। তিনি এটাও জানতেন যে ইয়ং সেই প্রয়োজনীয় লাইসেন্স দেননি এবং দিতেও রাজি হবেন না।’

সূত্র: ভ্যারাইটি

/এনআই/
সম্পর্কিত
ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের
ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের
ট্রাম্প প্রশাসনের আবেদন নাকচ করলো আপিল আদালত
ট্রাম্প প্রশাসনের আবেদন নাকচ করলো আপিল আদালত
বিরোধী দল ফল মেনে নিলেও ব্রাজিলের নির্বাচন নিয়ে যে আপত্তি ট্রাম্পের  
বিরোধী দল ফল মেনে নিলেও ব্রাজিলের নির্বাচন নিয়ে যে আপত্তি ট্রাম্পের  
জেলেনস্কি নামক ‘দুর্ভাগ্যজনক ছোট সমস্যাটি’র সমাধান করতে ট্রাম্পকে আহ্বান মেদভেদেভের
জেলেনস্কি নামক ‘দুর্ভাগ্যজনক ছোট সমস্যাটি’র সমাধান করতে ট্রাম্পকে আহ্বান মেদভেদেভের
বিনোদন বিভাগের সর্বশেষ
বিজয়কে কটাক্ষ, বিরক্ত রাশমিকা! সাইবার সেলে অভিযোগ তারকা দম্পতির
বিজয়কে কটাক্ষ, বিরক্ত রাশমিকা! সাইবার সেলে অভিযোগ তারকা দম্পতির
সিনেমায় অনিশ্চয়তা, মামলার চাপে তানজিন তিশা!
সিনেমায় অনিশ্চয়তা, মামলার চাপে তানজিন তিশা!
‘কিং’-এর নতুন পোস্টারে শাহরুখের চমক, নেটদুনিয়ায় ঝড়
‘কিং’-এর নতুন পোস্টারে শাহরুখের চমক, নেটদুনিয়ায় ঝড়
নতুন চরিত্র খুঁজছেন পূর্ণিমা, এবার কী হতে চান নায়িকা
নতুন চরিত্র খুঁজছেন পূর্ণিমা, এবার কী হতে চান নায়িকা
‘রামায়ণ’ নিয়ে সিনেমায় ‘কাওয়ালি’: বিতর্কে এ আর রহমান
‘রামায়ণ’ নিয়ে সিনেমায় ‘কাওয়ালি’: বিতর্কে এ আর রহমান