চলতি মাসেই শেষ শুটিং, এলো পোস্টার

বিনোদন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৬

শুটিংয়ে ফেরদৌস-পূর্ণিমা, ডানে পোস্টার মার্চের ২০ তারিখ ছিল ফেরদৌস-পূর্ণিমার ‘গাঙচিল’ ছবির প্যাচওয়ার্ক শুটিং। সব প্রস্তুত থাকলেও করোনার থাবায় সেটি স্থগিত হয়ে যায়। পাঁচ মাস পর আবারও শুটিংয়ে ফিরছে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূলের টিম।
এ মাসের শেষ দিকে শুরু হবে এর প্যাচওয়ার্ক ও গানের কাজ। এগুলো শেষ হলেই ছবিটি মুক্তির জন্য প্রস্তুত হয়ে যাবে।
এদিকে গতকাল (১ সেপ্টেম্বর) এসেছে চলচ্চিত্রটির প্রথম লুক। যেখানে ছবির কেন্দ্রীয় চরিত্রগুলো হাজির হয়েছেন। এতে মূলত দুটি দৃশ্য কোলাজ করা হয়েছে। একটিতে আছেন ফেরদৌস, পূর্ণিমা ও আনিসুর রহমান মিলন। অপরটিতে অভিনেতা তারিক আনাম খান।
পরিচালক নেয়ামূল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল (১ সেপ্টেম্বর) এসেছে চলচ্চিত্রটির ফার্স্ট লুক। এর মাধ্যমে ছবির প্রধান চরিত্রগুলো হাজির করা হয়েছে। আপাতত ভারতে ছবির সম্পাদনার কাজ চলছে। আশা করছি সেপ্টেম্বরের শেষে আমরা বাকি শুটিং শুরু করতে পারবো। কয়েকদিন প্যাচওয়ার্ক করে আমরা গানের কাজ করবো।’
সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও পূর্ণিমা। এতে সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস আর পূর্ণিমাকে দেখা যাবে এনজিও কর্মীর চরিত্রে। অতিথি চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।
মন্ত্রীর নিজ নির্বাচনি এলাকার একটি গ্রামের নাম গাঙচিল। মূলত এ গ্রামের মানুষের জীবনযাত্রার চিত্র নিয়ে উপন্যাসটি রচিত হয়েছে। তারই প্রতিচ্ছবি মিলবে সিনেমায়।
এতে আরও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, তারিক আনাম খান, আহসানুল হক মিনু প্রমুখ।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প