প্যাটিনসন করোনা পজিটিভ, ‌‘ব্যাটম্যান’ শুটিং স্থগিত

বিনোদন ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৬

রবার্ট প্যাটিনসন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন করোনা পজেটিভ হয়েছেন। যার ফলে স্থগিত হয়ে গেল সদ্য শুরু হওয়া ‘দ্য ব্যাটম্যান’-এর শুটিং।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোস একটি বিবৃতিতে জানিয়েছে,  ‘দ্য ব্যাটম্যান’ টিমের একজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার ফলে ছবিটির চিত্রগ্রহণ স্থগিত করা হলো অনির্দিষ্ট সময়ের জন্য।
তবে রবার্ট প্যাটিনসনের নাম উল্লেখ করা হয়নি বিবৃতিতে।
যদিও হলিউড রিপোর্টার ও ভ্যানিটি ফেয়ার নিশ্চিত করেছে, ‘দ্য ব্যাটম্যান’ ইউনিটে করোনা পজেটিভ ফলাফল এসেছে একমাত্র প্যাটিনসনের।
তবে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ওয়ার্নার ব্রোস এবং প্যাটিনসন প্রতিনিধিরা।
এটুকু জানা গেছে, ‘ব্যাটম্যান’ ইউনিটে আসার আগে ‘টোয়াইলাইট’খ্যাত ৩৪ বছর বয়সী এই তারকার মধ্যে কোনও করোনার উপসর্গ দেখা যায়নি।
করোনাভাইরাসজনিত কারণে বিশ্বজুড়ে আলোচিত কয়েক ডজন সিনেমা, টিভি শোসহ বন্ধ হয়ে যায়। মার্চ মাসের মাঝামাঝি সময়ে ‘দ্য ব্যাটম্যান’-এর শুটিংও স্থগিত করা হয়। তবে কিছুদিন আগে ম্যাট রিভস পরিচালিত এই ছবির শুটিং ফের শুরু হয় লন্ডনে।
এতে ব্রুস ওয়েইন তথা ব্যাটম্যান চরিত্রে থাকছেন রবার্ট প্যাটিনসন। ক্যাটওম্যানের ভূমিকায় দেখা যাবে জোয়ি ক্রাভিৎজকে। খলচরিত্র রিডলার হিসেবে পল ড্যানো এবং পেঙ্গুইনের সাজে থাকছেন কলিন ফেরেল।
‘দ্য ব্যাটম্যান’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে ২০২১ সালের ১ অক্টোবর।
সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প