চার বছর পর আবারও সজল-মাহি

বিনোদন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫২

সজল ও মাহি ২০১৬ সালে জুটিবেঁধে শুরু হয়েছিল সজল-মাহির ‘হারজিৎ’ ছবির কাজ। বদিউল আলম খোকনের এ সিনেমাটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়।

ওই সময় জানা যায়, ছবির প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া ‘ভালো থেকো’ নামের আরেকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় আটকে গেছে এটি।
অবশেষে চার বছর পর শুরু হতে যাচ্ছে এর বাকি অংশের শুটিং।
বিষয়টি জানিয়েছেন এর পরিচালক বদিউল আলম খোকন। মূলত তার উদ্যোগেই ছবিটির কাজ শুরু হচ্ছে। তিনি বলেন, ‘নানা কারণে ছবির কাজটি শুরুতেই বন্ধ হয়ে যায়। বিশেষ করে প্রযোজকের একটা ঘাটতি ছিল। ছবির গল্পটি দারুণ। তাই আমি এটা নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী। সে কারণে নিজেই প্রযোজক জোগাড় করে শুটিং শুরু করতে যাচ্ছি। সব ঠিক থাকলে শিগগিরই বাকি অংশের শুটিং করবো।’
তিনি জানান, ইতোমধ্যে ছবিটি নিয়ে সজল ও মাহির সঙ্গেও কথা সেরেছেন। তারাও শুটিং শিডিউলের বিষয়ে পজিটিভ।
এদিকে, নাদের চৌধুরীর পরিচালনায় ‘জ্বীন’ নামের একটি ছবির কাজ শেষ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুর নূর সজল। এতে তার বিপরীতে আছেন পূজা চেরী। অপরদিকে, করোনা আক্রমণের পর মাহির ব্যস্ততা এখন তুঙ্গে। কাজ করছেন ‘নবাব এলএলবি’তে। অনন্য মামুনের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করবেন শাকিব খান। এরপরই তিনি শুরু করবেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’ ছবিতে। এতে তার নায়ক রোশান।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প