ক্যাটরিনাকে বেশি খোঁজে বাংলাদেশিরা!

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৫, ০৮:৫৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ০৮:৫৭

ক্যাটরিনা হ্যা, সেটা গুগল সার্চে এবং ২০১৫ সালেই। গুগলের পক্ষ থেকে মার্কিন সাময়িকী টাইমকে একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে। তাতে দেখা গেছে গুগল সার্চ ইঞ্জিনে বিদায়ী ২০১৫ সালে সারা বিশ্বের মানুষ সবচেয়ে বেশি যাদের খুঁজেছে তাদের মধ্যে শীর্ষে রয়েছেন কিম কারদাশিয়ান ও লিওনেল মেসি। আর বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খুঁজেছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে।
তাকে যে শুধু বাংলাদেশিরাই বেশি খুঁজেছে তা নয়, একইসঙ্গে তিনি গুগল সার্চে সবার উপরে ছিলেন নেপালেও।
অন্যদিকে ভারতে গুগল সার্চের শীর্ষে ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। ভুটান ও ফিজির মানুষও সালমানকে সবচেয়ে বেশি খুঁজেছেন।
মার্কিন টিভি রিয়েলিটি শো তারকা কিম কারদাশিয়ানকে খোঁজা হয়েছে মূলত তার বিখ্যাত যৌন আবেদনময়তার জন্য। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ইউরোপ-আমেরিকার অধিকাংশ দেশ থেকে গুগলে মানুষ তাকেই বার বার খুঁজেছে।

অন্যদিকে কিউবা,কঙ্গোসহ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় মানুষজন ইন্টারনেটে বার বার খুঁজেছে সময়ের সেরা ফুটবল তারকা লিওনেল মেসিকে।

কারদাশিয়ান ও মেসির পরপরই ছিলেন আরেক তারকা ফুটবলার পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। ২১টি দেশে তিনি ছিলেন গুগলে সার্চ তালিকার শীর্ষে।

তালিকায় তারপর ছিলেন দুজন পপ সঙ্গীত তারকা নিক্কি মিনাজ ও রিহান্না।

আরেকটি মজার তথ্য পাওয়া গেছে গুগলের এই পরিসংখ্যান ঘেটে। বছরজুড়ে আলোচনা আর আগ্রহের শীর্ষে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু গুগলে রুশরা সবচেয়ে বেশি খুঁজেছে তার স্ত্রী লুদমিলাকে। সূত্র: বিবিসি

/এইআর/এসএম/ এএইচ/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প