করোনায় চলে গেলেন অভিনেতা সাদেক বাচ্চু

বিনোদন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:১২

সাদেক বাচ্চু করোনাভাইরাসে আক্রান্ত অভিনেতা সাদেক বাচ্চু মারা গেছেন। আজ (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন এই শিল্পী (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী । তিনি বলেন, ‘কয়েকদিন ধরেই তার অবস্থার অবনতি হচ্ছিল। দুর্ভাগ্যবশত আজ সকাল থেকে দুবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। দুপুর ১২টা ৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।’

জানা যায়, শ্বাসকষ্ট দেখা দিলে গেল ৬ সেপ্টেম্বর চলচ্চিত্রের অন্যতম এ অভিনেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি ছিল করোনার উপসর্গও। ১১ সেপ্টেম্বর তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
সাদেক বাচ্চু পাঁচ দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টিভি ও সিনেমায় বিচরণ করেছেন। নব্বই দশকে এহতেশামের ‘চাঁদনী’ সিনেমায় অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে। এই পরিচয়েই দেশজুড়ে খ্যাতি ছড়িয়ে পড়ে গুণী এই অভিনেতার। এছাড়াও বিভিন্ন চরিত্রে তিনি তার দক্ষতার প্রমাণ দিয়েছেন।
সাদেক বাচ্চুর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে, জোর করে ভালোবাসা হয় না (২০১৩), জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার (২০১৩), জীবন নদীর তীরে (২০১৩), তোমার মাঝে আমি (২০১৩), ঢাকা টু বোম্বে (২০১৩), ভালোবাসা জিন্দাবাদ (২০১৩), এক জবান (২০১০), আমার স্বপ্ন আমার সংসার (২০১০), মন বসে না পড়ার টেবিলে (২০০৯), বধূবরণ (২০০৮), ময়দান (২০০৭), আমার প্রাণের স্বামী (২০০৭), আনন্দ অশ্রু (১৯৯৭), প্রিয়জন (১৯৯৬), সুজন সখী (১৯৯৪)।
নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের সুবাদে ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সাদেক বাচ্চু।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প