মারা গেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা

বিনোদন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৭

মারা গেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস আর নেই।
বৃহস্পতিবার দিবাগত রাত (১৮ সেপ্টেম্বর) ১টার কিছু পরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন অপু বিশ্বাস নিজেই।
জানা গেছে, সম্প্রতি স্ট্রোক করলে রাজধানীর এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শেফালি বিশ্বাসকে। চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে।
দুদিন আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে শেফালি বিশ্বাসকে হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়।
অপু বিশ্বাস বলেন, ‌‘আমার মা যদি কখনও কাউকে কষ্ট দিয়ে থাকেন, অনুগ্রহ করে ক্ষমা করে দেবেন। যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, মেসেজ দিয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। মায়ের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন সবাই।’
এদিকে অপু বিশ্বাসের সহকারী সজল জানিয়েছেন, শেফালি বিশ্বাসের মরদেহ নিয়ে বগুড়া যাওয়া হচ্ছে। সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ বিশ্বাস-শেফালি বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছেন। তাদের মধ্যে সবার ছোট অপু বিশ্বাস।

অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজ রাত ১টার পরে আমার মা মারা গিয়েছেন

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প