সঞ্জীবের জন্মদিনে উৎসব

বিনোদন প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০১৫, ১২:২৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ১২:৩৬



সঞ্জীব চৌধুরী ২৫ ডিসেম্বর প্রয়াত সংগীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর জন্মদিন। এদিনে তাকে শ্রদ্ধা জানাতে চতুর্থবারের মতো আয়োজন করা হয়েছে ‌'সঞ্জীব উৎসব'।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু চত্বরে বিকাল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে এ আয়োজন। অনুষ্ঠানে গানের মধ্য দিয়ে তাকে স্মরণ করবেন তার প্রিয় মানুষরা ও নতুন প্রজন্মের শিল্পীরা। অনুষ্ঠানে গান করবেন- বাপ্পা মজুমদার, প্রীতম আহমেদ, জয় শাহরিয়ার, পারভেজ, রিয়াদ হাসান, সাহস মুস্তাফিজ। ব্যান্ডের মধ্যে আছে- সহজিয়া, চিৎকার, অনুরণ, ঘুণপোকা, ব্ল্যাকবার্ড,সাইকেল।
২০১০ সালে এ আয়োজন প্রথম করা হয়। তার সুহৃদ ও অনুসারীরা নিয়মিত এই আয়োজনটি করে আসছেন।
সঞ্জীব চৌধুরী ২৫ ডিসেম্বর ১৯৬৪ সালে বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা গোপাল চৌধুরী এবং মাতা প্রভাষিনী চৌধুরী। নয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম।

ছোটবেলায় হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেন ও এরপরে ঢাকার বকশী বাজার নবকুমার ইন্সটিটিউটে নবম শ্রেণীতে এসে ভর্তি হন ও এখান থেকে ১৯৭৮ সালে মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় ১২তম স্থান অর্জন করেন। ১৯৮০ সালে তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেও মেধা তালিকায় স্থান করে নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সঞ্জীব চৌধুরী আশির দশকে সাংবাদিকতা শুরু করেন। সেসময়ই 'শঙ্খচিল' নামের দলে গড়ে তোলেন। পরবর্তীতে তার ও বাপ্পা মজুমদারের সম্মিলিত প্রয়াসে তৈরি হয় ‌বর্তমানের জনপ্রিয় ব্যান্ড দলছুট। সঞ্জীব দলছুটের চারটি অ্যালবামে গান গাওয়ার পাশাপাশি অনেক গান রচনা ও সুরারোপও করেন।
২০০৭ সালের ১৯ নভেম্বর সঞ্জীব চৌধুরী বাইলেটারেল সেরিব্রাল স্কিমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প