জিয়া খান মৃত্যু ইস্যুতে যা বললেন সুরজ

বিনোদন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৫, ১২:৩৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ১২:৪৪

সুরজ জিয়া বলিউড অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যা মামলায় সব কথা বলেতে নারাজ বলিউড অভিনেতা ও জিয়ার প্রেমিক সুরজ পাঞ্চোলি। এ অভিনেতার দাবি, চলমান মামলা নিয়ে মন্তব্য করে তিনি কোনও ঝামেলা পাকাতে চান না।
গিল্ড অ্যাওয়ার্ডে সুরজ বলেন, 'জীবনে চড়াই উতরাই তো রয়েছেই। ভগবান যা ভালো বুঝবেন তাই করবেন। এই মামলা সম্পর্কে ১০ জন লোক ১০ রকম কথা বলছে। কিন্তু এর মাঝে কোনও মন্তব্য করে ঝামেলার সৃষ্টি করতে আমি নারাজ।'
প্রসঙ্গত, ২০১৩ সালের ৩ জুন আত্মহত্যা করেন বলিউড অভিনেত্রী জিয়া খান। সুরাজের প্রাক্তন প্রেমিকা ছিলেন জিয়া। কিন্তু সুরাজের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে অবসাদে ভুগছিলেন জিয়া। এর জেরেই আত্মহত্যা করেন তিনি বলে দবি করেন একাধিক মহল।
চলতি বছরের ৯ ডিসেম্বর এই মামলায় সুরজের বিরুদ্ধে চার্জশিট গঠন করে সিবিআই। চার্জশিটে তার বিরুদ্ধে জিয়া খানকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার কথা বলা হয়েছে। তবে এই চার্জশিট নিয়ে কোনও কথা বলতে চাননি সুরজ।

সম্প্রতি সালমান খানের 'হিরো' সিনেমায় অভিনয় করেন সুরজ। এই মামলায় সালমান তাকে কোনও সাহায্য করছেন কিনা- এমন প্রশ্নের উত্তরে সুরজ বলেন, ‘সালমানের সঙ্গে এই মামলার কোনও সম্পর্ক নেই। এই মামলায় একমাত্র পরিবারই তার পাশে রয়েছে।’

উল্লেখ্য, মৃত্যুর কিছুক্ষণ আগে জিয়া খান সর্বশেষ ফোনে কথা বলেছিলেন সুরজের সঙ্গে। তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল। এমনকি জীবনের শেষ চিঠিতে প্রেমিক সুরজের বিষয়ে নানা গুরুতর অভিযোগ করে গেছেন জিয়া। সেগুলোর মধ্যে প্রতারণা, ধর্ষণ ও গর্ভপাতের মতো বিষয়ও ছিল।

জিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও বয়সে ২০ বছরের বড় এক নারীর সঙ্গে প্রণয়ে জড়িয়ে পড়েছিলেন সুরজ। পাঞ্চোলি পরিবারে গয়না সরবরাহ করতেন ওই নারী। অনেক কিছু সইলেও প্রেমিকের কাছ থেকে প্রতারণার বিষয়টি মেনে নিতে পারেননি জিয়া খান।

/এমপি/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প