কণ্ঠশিল্পী পরিষদ বাংলাদেশের সঙ্গে কপিরাইট রেজিস্ট্রারের বৈঠক

বিনোদন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৯

বৈঠকে রেজিস্ট্রার ও শিল্পীরা

গতকাল ২১ সেপ্টেম্বর ২০২০ অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হলো কণ্ঠশিল্পী পরিষদ বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রারের বৈঠক।

পাশাপাশি ছিল নানা প্রশ্নোত্তর পর্বও। এতে কণ্ঠশিল্পীরা তাদের কপিরাইট বিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরীকে। তিনি সেসব প্রশ্নের উত্তর দেন।

সংগীতশিল্পী নিয়াজ মোহাম্মাদ চৌধুরীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাসান আবিদুর রেজা জুয়েল। কণ্ঠশিল্পী পরিষদ বাংলাদেশের পক্ষে বিভিন্ন দাবিনামা তুলে ধরেন সংগঠনের অপর যুগ্ম আহ্বায়ক কুমার বিশ্বজিৎ। তিনি বলেন, ‘সংগীতশিল্পীদের স্বার্থ রক্ষায় এখনই সময় কপিরাইট আইনের যথাযথ সংস্কারের। আমরা সেই লক্ষ্যেও কাজ করে যাবো।’
২০২০-এর সংশোধিত কপিরাইট আইনে সকল শিল্পীদের অধিকার সংরক্ষণ করার দাবি জানান তিনি।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন ফাতেমা তুজ জোহরা, কিরণ চন্দ্র রায়, তপন চৌধুরী, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, রুমানা মোরশেদ কনকচাঁপা, প্রীতম আহমেদ ও জয় শাহরিয়ার। সভায় আরও উপস্থিত ছিলেন মঈদুল ইসলাম খান শুভ, সাব্বির জামান ও কিশোর দাস।
এতে সিদ্ধান্ত হয় যে আগামী এক সপ্তাহের মধ্যে কণ্ঠশিল্পী পরিষদ বাংলাদেশ নতুন কপিরাইট আইনে নিজেদের প্রস্তাবনা কপিরাইট অফিসে প্রদান করবে।

/এমএম/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প