প্রথম প্লেব্যাকে মোহাম্মদ মিলন

বিনোদন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৬

মোহাম্মদ মিলন সখি ভালোবাসা কারে কয়—৮ বছর আগে এই গান কণ্ঠে তুলে বাজিমাত করেন তরুণ কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। এরপর অনেক গান গাইলেও হয়নি তার প্লেব্যাক অভিষেক।

যা হলো এবার। নির্মাণাধীন ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার জন্য গাইলেন মিলন।
‘রাজকন্যা’ শিরোনামের এই গানটি লিখেছেন রাজু আলীম। সংগীত পরিচালনা করেছেন সুজন আরিফ।
মিলন বললেন, ‘সিনেমা একটি বড় ক্যানভাস। সব কণ্ঠশিল্পীরই প্লেব্যাক করার স্বপ্ন থাকে। আমার সেই স্বপ্ন পূরণ হলো এই গানটির মাধ্যমে। ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে। সবার দোয়া আর ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।’
ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন রাজু আলীম ও মাসুমা তানি। অভিনয়ে আছেন পপি-শিপনসহ অনেকে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প