তৌসিফের নতুন গানচিত্র

বিনোদন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৭

তৌসিফ আহমেদ দেশের অডিও জগতে একসময় দারুণ জনপ্রিয় ছিলেন বিরহী ঘরানার সংগীতশিল্পী তৌসিফ। অডিও অ্যালবাম যুগে তার বেশিরভাগ অ্যালবাম ছিল সুপারহিট।
অ্যালবাম কালচার বন্ধ হওয়ার পর তৌসিফও নিজেকে খানিক গুটিয়ে নেন। গেল প্রায় চার বছর অনিয়মিত গানের সঙ্গে। তবে মাঝে মধ্যে সিঙ্গেল গান দিয়ে নিজের অস্তিত্বের জানান দিতে ভুল করেন না এই শিল্পী।
সেই ধারাবাহিকতায় নতুন গানচিত্র নিয়ে হাজির হলেন তৌসিফ। শিরোনাম ‘চোখে মেঘ জমেছে’। জি সিরিজের ব্যানারে গানটি প্রকাশ হয়েছে সম্প্রতি।
চোখে মেঘ জমেছে কে জ্বালিবে আলো/ বুকে কান্না ছাপিয়ে কে বাসিবে ভালো—এমন কথায় সাজানো গানটি লিখেছেন স্যামুয়েল হক। সুর করেছেন তৌসিফ নিজেই। সংগীতায়োজন করেছেন মার্সেল।
ভিডিও নির্মাণ করেছেন মো. রাসেল। এতে মডেল হয়েছেন জিয়ন ও আনিলা।
গানচিত্রটি প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘অনেক দিন পর নিজের মতো করে একটা গান করলাম। আমার বিশ্বাস, গানটি আমার ভক্তরা পছন্দ করবেন।’

তৌসিফের কথা-সুরে গাওয়া গানের মধ্যে এখনও শ্রোতাদের টপচার্টে রয়েছে ‘বৃষ্টি ঝরে যায়’, ‘দূরে কোথাও’, ‘এক পলকে’ প্রভৃতি।
চোখে মেঘ জমেছে:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প