সাব্বির নাসিরের ভাবের গান ‘তুমি দমে দম’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ১৯:৫৩আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২২:১০

ভিডিওর একটি দৃশ্যে সাব্বির নাসির ও বন্নি ‘হর্ষ’, ‘ফুল ফোটাবো’, ‘ফাগুন আসছে’, ‘জল জোছনা’, ‘পোকা’, ‘আমারে দিয়া দিলাম তোমারে’, ‘মৃত জোনাকি’সহ বেশক’টি গানচিত্র প্রকাশ করে আলোচনায় আসেন সাব্বির নাসির।
শ্রোতাদের জন্য আবার নতুন গান নিয়ে হাজির হলেন তিনি। নতুন এই গানচিত্রের নাম ‘তুমি দমে দম’। যা উন্মুক্ত হলো বৃহস্পতিবার (১ অক্টোবর) শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে।
পাহাড়-ঝরনায় ঘেরা বান্দরবান অঞ্চলে এটি চিত্রায়িত হয়েছে। নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। সাব্বির নাসিরের পাশাপাশি এতে মডেল হিসেবে আছেন বন্নি ও ইভান।
গানটি লিখেছেন ও সুর করেছেন ওমর ফারুক বিশাল। সংগীতায়োজন করেছেন জাহিদ নীরব।
গানটি সম্পর্কে গীতিকবি-সুরকার ওমর ফারুক বিশাল বলেন, ‘সৃষ্টিকর্তা, মনের মানুষ কিংবা প্রিয় মানুষকে ভালোবাসার অনেক মাধ্যম আছে। তাদের কেউ একজনকে আমি আমার ভাব, স্বভাব, চিন্তায় লালন করার কথা এই গানে বলেছি। আর আমার কথা-সুরকে দারুণভাবে কণ্ঠে তুলেছেন সাব্বির ভাই। অসাধারণ গেয়েছেন তিনি, শ্রোতারা গানটি শুনলেই তা বুঝতে পারবেন। এটা ভাবের গান, আত্মার গান। প্রিয় কাউকে খোঁজার গান।’
সাব্বির নাসির বলেন, ‘এর আগে বিশালের লেখা একটি গান (আমারে দিয়া দিলাম তোমারে) গেয়ে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। তাই আবারও আমরা এক হলাম নতুন গান নিয়ে। নীরব খুব সুন্দর সংগীতায়োজন করেছেন। চেষ্টা করেছি গানের ভাবকে অনুসরণ করে আত্মার জগতে প্রবেশ করতে।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বয়সে ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন, নায়িকা বললেন, ‘ভাই, শান্ত হোন’
বয়সে ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন, নায়িকা বললেন, ‘ভাই, শান্ত হোন’
সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীকে নিয়ে শাবনূরের ক্ষোভ
সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীকে নিয়ে শাবনূরের ক্ষোভ
পরিবার ও জীবন-সংগ্রামের গল্পে বিটিভিতে ২ ধারাবাহিক নাটক
পরিবার ও জীবন-সংগ্রামের গল্পে বিটিভিতে ২ ধারাবাহিক নাটক
যুক্তরাষ্ট্রে অভিনেতা অপূর্বর একক কনসার্ট, টিকিটের দাম কত
যুক্তরাষ্ট্রে অভিনেতা অপূর্বর একক কনসার্ট, টিকিটের দাম কত
হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা
হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা