লম্বা মেয়ে আর খাটো ছেলের বিয়ের গল্প!

বিনোদন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২০, ১৫:৪৩আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২০:১০

শুটিংয়ে মিশু-ফারিন সাব্বির ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতার একটি ছেলে। খাটো বলে তাকে মানুষের নানাবিধ তিরস্কারের শিকার হতে হয়। তাই জীবনে লম্বা হওয়ার অনেক চেষ্টা করেও বিফল হয়েছে।
মালা বদলের দৃশ্যে মিশু-ফারিন বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। তাই মা চায় তাকে বিয়ে করাতে। কিন্তু সাব্বির বিয়ে করতে ভয় পায়। কারণ, বিয়ের পর তার সন্তানরাও যদি খাটো হয়, তবে তাদেরও সারা জীবন মানুষের তিরস্কারের মধ্য দিয়ে যেতে হবে।
তাই বাচ্চাকাচ্চার উচ্চতা ঠিক করার একটা উপায় বের হয়। উপায়টি হচ্ছে, লম্বা মেয়ে বিয়ে করা। বাবা খাটো এবং মা লম্বা হলে ভবিষ্যতে বাচ্চাকাচ্চা অন্তত গড় উচ্চতা পাবে!
অবশেষে ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতার সাব্বির বিয়ে করে ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জারাকে।
বিয়ের আগে ছেলেটি খাটো বলে মানুষের কাছে নানাবিধ তিরস্কারের শিকার হয়েছে। কিন্তু বিয়ের পরে তিরস্কারের ধরন পাল্টে যায়। একটা খাটো ছেলে লম্বা মেয়ে বিয়ে করেছে- এ নিয়েই সারাক্ষণ কথা শুনতে হয় দু’জনকে।
এমনই গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘নাট বল্টু’। এটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।
এতে লম্বা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন এবং খাটো ছেলের চরিত্রে মিশু সাব্বির। আরও অভিনয় করেছেন চাষী আলম, অনিক, স্বর্ণলতা, রকি খান, রত্না খান, ওবিদ রেহানসহ অনেকে।
জাকারিয়া সৌখিন বলেন, ‘আমাদের সমাজে একটি মানুষ কিছুটা অস্বাভাবিক হলে তাকে হাসির পাত্র বা পাত্রী হতে হয়। যেখানে সবার উচিত সেই মানুষটিকে সহযোগিতা করা, কিন্তু আমরা করি উল্টো। এ বিষয়গুলো নিয়েই নাটকটি নির্মাণ করেছি।’
‘নাট বল্টু’ শিগগিরই সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান