‘সম্রাট’-এ নতুন জুটি নিতেশ-জেনি

বিনোদন প্রতিবেদক
২৬ ডিসেম্বর ২০১৫, ১৪:০৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ২০:১৯
image

ব্যাংককে শ্যুটিংয়ে নিতেশ-জেনি শুক্রবার ঢাকা থেকে ব্যাংককে উড়ে গেছে ‘সম্রাট’ ছবির শ্যুটিং ইউনিট। টানা এক সপ্তাহের শ্যুটিং সিডিউল নিয়ে গেছেন অপু বিশ্বাসসহ ছবির অন্য কলাকুশলী। আজ (শনিবার) থেকে শুরু হয়েছে ছবিটির শেষ পর্যায়ের শ্যুটিং। আর এতে অংশ নিতে একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে ব্যাংককে উড়ে গেছেন জেনি এবং ভারত থেকে নিতেশ।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের এ ছবিতে নতুন চমক হিসেবেই যোগ দিল এই জুটি। ব্যাংকক থেকে এমনটাই জানালেন পরিচালক। তিনি আরও জানান, ভারতীয় প্রযোজক নিতেশ এর আগেও বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। তবে যুক্তরাষ্ট্র থেকে আগত জেনি’র এটাই প্রথম অভিনয়। যিনি পেশায় একজন শিক্ষক।
এদিকে শাকিব খান-অপু বিশ্বাস ও নির্মাতা রাজের সঙ্গে জেনি কলকাতার ইন্দ্রনীলের আলোচিত এই নির্মিতব্য ছবিতে প্রবাসী জেনি-নিতেশের অংশগ্রহণ পূর্বপরিকল্পিত হলেও- এই জুটিকে দিয়ে চমক দিতে চাইছেন পরিচালক রাজ। তার ভাষায়, ‘‘নিতেশ-জেনি ‘সম্রাট’ ইউনিটের জন্য একটা চমক। আমার ধারণা, দর্শকরাও এই জুটিকে পর্দায় দেখে খানিক বিস্মিত হবেন। কারণ পর্দায় এ দুজনের উপস্থিতিতে থাকছে চোখ ধাঁধানো কিছু।’’
পরিচালক আরও জানান, ছবিতে নিতেশ একজন আন্তর্জাতিক মাফিয়া এবং জেনি তার প্রেমিকা।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প