মা হচ্ছেন পিয়া

বিনোদন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২০, ১০:৫৩আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২০:০৯

পিয়া মা হতে চলেছেন মডেল ও উপস্থাপিকা জান্নাতুল ফেরদৌস পিয়া। গতকাল রাতে (৮ অক্টোবর) এ সুখবরটি দেন পিয়া। জানান, আগামী ফেব্রুয়ারিতে নতুন অতিথি আসতে যাচ্ছে। 
ফলে প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন এ তারকা। ফেসবুকে বেবি বাম্পসহ ছবি দিয়ে আনন্দের খবরটি সবার সঙ্গে ভাগাভাগি করে নেন পিয়া।

তিনি বলেন, ‘এটা আমাদের জন্য সত্যিই আনন্দের খবর। ফেব্রুয়ারিতে পরিবারের মূল্যবান এ সদস্য আসছে। আমরা তার আগমনের অপেক্ষা করছি।’

২০১৪ সালে ফারুক হাসান সামীরের সঙ্গে ঘর বাঁধেন পিয়া। সামীর তার দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক ছিলেন।

২০০৭ সালে সুন্দরী মিস বাংলাদেশ হিসেবে আলো ঝলমলে বিনোদন জগতে পদার্পণ পিয়ার। এরপর মডেলিংয়ে তাকে নিয়মিত দেখা গেছে। নাটক ও সিনেমাতে কাজ করেছেন তিনি।

২০১২ সালে রেদওয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে চিত্রজগতে তার আগমন ঘটে। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বেশ কয়েকটি আসরে উপস্থাপিকা হিসেবে কাজ করেও আলোচিত হন।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান