ধর্ষণবিরোধী গান দিয়ে ব্যান্ডের আত্মপ্রকাশ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২০, ২০:৩৯আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২২:০৩

ব্যান্ডের সদস্যরা ধর্ষণের প্রতিবাদ জানিয়ে আত্মপ্রকাশ হলো ‘এপিসেন্টার থ্রি’ ব্যান্ডের।
গানটির নাম ‘দোজখের গান’। স্টুডিও লেজি-ট্রির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এটি। ‘এপিসেন্টার থ্রি’ ব্যান্ডের প্রথম গানেই ফুটে উঠেছে তাদের প্রতিবাদী ভাষা।
রাত্রি আন্ধার বন্দুকের ঝোপে/ টর্চলাইটে জ্বলা ত্রস্ত চোখ—এমনই কথার গানটি লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেন সেলিম রেজা নিউটন। গানটির সংগীতায়োজন করেছেন তোয়াসীন ও শুভ সুলতান।
সেলিম রেজা নিউটন বলেন, ‘গানটি ২০১৬ সালের মার্চ মাসে লেখা ও সুর করা। আগস্ট মাসে রেকর্ড করা হয়। সে বছর মার্চ মাসে কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ১৯ বছর বয়সী শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে দলবদ্ধভাবে ধর্ষণ করার পর খুন করা হয়। সেই সূত্র ধরে এই গানটির জন্ম। যেখানে খুন-ধর্ষণের বিরুদ্ধে মনুষ্য-জাগরণের কথা বলার চেষ্টা করেছি আমরা।’
সেলিম রেজা নিউটন আরও জানান, এটি ‘এপিসেন্টার থ্রি’ ব্যান্ডের প্রথম গান। প্রথম অ্যালবামের কাজও শেষ প্রায়।
‘দোজখের গান’-এর ভিডিওটি ভারতের চিত্রশিল্পী অপর্ণা করের চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে। অ্যানিমেশন করেছেন সৌরভ রায়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প