করোনামুক্ত হলেন তাহসান, তিশা ও রাজ

বিনোদন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২০, ১৩:৪২আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৪:৪০

তিশা-তাহসান ও রাজ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘মানি মেশিন’ নামের ওয়েব সিরিজের শুটিং করতে গিয়ে পরিচালকসহ করোনা আক্রান্ত হয়েছিলেন তাহসান খান ও তানজিন তিশা।
তিন জনই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এরমধ্যে তিন জনেরই করোনা ফল নেগেটিভ এসেছে। চলতি সপ্তাহেই তারা আবারও পরীক্ষা করিয়েছিলেন।
এর আগে তিশা ৫ অক্টোবর, তাহসান ৮ অক্টোবর ও রাজ ১০ অক্টোবর করোনা পরীক্ষায় পজিটিভ হন।
মূলত অক্টোবরের শুরুর দিকে তিশা অসুস্থ হয়ে পড়লে শুটিং থেকে বিরতি নেন। এরপর করোনা পরীক্ষা করলে তার ফল পজিটিভ আসে। সঙ্গে সঙ্গেই নাটকের সবাই আইসোলেশনে চলে যান। উপসর্গ দেখা দেওয়ায় তাহসান ও রাজেরও পরীক্ষা করা হয়। তারাও পজিটিভ হন।
১৫ অক্টোবর তিশা বাংলা ট্রিবিউনকে জানান, তিনি করোনা নেগেটিভ হয়েছেন।
গতকাল তাহসানও একই সুখবর দেন। বলেন, ‌‘গতকাল আমার করোনা টেস্ট নেগেটিভ এসেছে। পাশাপাশি আমার ফেসবুক ফলোয়ার দেখলাম ৮০ লাখ। সবকিছু মিলিয়ে সত্যিই আমি কৃতজ্ঞ। আপনাদের এত ভালোবাসা পাবো ভাবিনি।’
অন্যদিকে ১০ অক্টোবর নির্মাতা রাজ রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি হন। তার অবস্থা শুরুতে বেশ আশঙ্কাজনক হলেও এখন সুস্থ আছেন। এরমধ্যে ফিরেছেন বাসায়, পেয়েছেন করোনা নেগেটিভ ফল।
রবিবার দুপুরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সবার দোয়া আর ভালোবাসার জোরে এখন বেশ ভালো আছি। গতকাল বাসায় ফিরেছি। তবে শরীর খুব দুর্বল। চিকিৎসক বলেছেন আরও ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।’

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প