মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার ভূমিকায় তামিল তারকা সুরিয়া

বিনোদন ডেস্ক
২৭ অক্টোবর ২০২০, ১৫:৫৩আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৭:৪৮

মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার ভূমিকায় তামিল তারকা সুরিয়া মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনা ক্যাপ্টেন ছিলেন জি আর গোপিনাথ। সমরযুদ্ধে পারদর্শী এই কর্মকর্তা এরপর হঠাৎই অবসর নিয়ে নেন। প্রতিষ্ঠা করেন ভারতের অন্যতম এয়ারলাইন, এয়ার ডেকান।
এই যোদ্ধাকে নিয়ে এবার তৈরি হচ্ছে তামিল ছবি। আর সেখানে অভিনয় করছেন ইন্ডাস্ট্রির সুপারস্টার সুরিয়া। ছবির নাম ‌‘‌সুরারাই পোট্রু'।
আগামী ১২ নভেম্বর চলচ্চিত্রটি অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে যাচ্ছে।
জানা যায়, ছবিটি নির্মিত হচ্ছে ২০১১ সালের সেরা বিক্রীত বই ‌‘সিম্পলি ফ্লাই: আ ডেকান ওডিসি’ থেকে।
এটি নির্মাণের প্রথম আইডিয়া আসে গিরিশ কারনাডের কাছ থেকে। তিনিই গোপিনাথের কাছ থেকে জীবনকাহিনি শুনে বইটি লিখেছিলেন।
সাবেক সেনা কর্মকর্তা ও ভারতের স্বল্পমূল্যের এয়ারলাইনের স্বপ্নদ্রষ্টা গোপিনাথ বলেন, ‌‘আমি শুধু আমার জার্নিটা বলেছি। সেটাই এই বইয়ে উঠে এসেছে। এটা বলতে চেয়েছি কারণ, ভারতীয় মধ্যবিত্ত তৃণমূল পর্যায়ের তরুণরা যেন তাদের প্যাশনকে আগলে রাখতে পারে।’
ছবিটি প্রযোজনা করছে সুরিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান। এটি পরিচালনা করছে সুধা কোঙ্গারা। গত সোমবার (২৬ অক্টোবর) এর ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চর্চিত হচ্ছে। ইতোমধ্যে এর বলিউড স্বত্ব কিনে নিয়েছেন প্রযোজক গুনেট মঙ্গা।
ছবিটি তামিল ভাষা ছাড়াও মালায়লাম, কন্নড় ও তেলেগুতে ডাব করা হবে। এতে সুরিয়াসহ আরও অভিনয় করেছেন অপর্ণা বালামুরালি ও মোহন বাবু।

সূত্র: ডেকান হেরাল্ড

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প