বিয়ে করলেন অর্ণব, খবর জানালেন সৃজিত!

ওয়ালিউল বিশ্বাস
২৮ অক্টোবর ২০২০, ১৭:২৭আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৩:১০

সুনিধি-অর্ণব প্রায় বছর খানেক ধরে চাউর হয়েছে, প্রেম করছেন ঢাকার সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব ও ভারতীয় শিল্পী সুনিধি নায়েক।
সেই খবরটি বিয়ের দিকেই গড়াচ্ছে তা বোঝা যায় গত বছরের মাঝামাঝি যখন সুনিধি ঢাকায় এসে দীর্ঘ সময়ের জন্য থাকা শুরু করেন। তবে কেউই তাদের বিষয়ে সরাসরি মুখ খোলেননি। সবসময়ই জানিয়েছেন মুগ্ধতার কথা।
এবারও ঘটেছে তা-ই। তারা না বললেও অর্ণবের বোনজামাই সৃজিত মুখার্জি কিন্তু বসে নেই। একেবারে হাটে (ফেসবুকে) হাঁড়ি ভেঙে দিলেন। জানালেন, অর্ণব-সুনিধি নিজেদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছেন।
সৃজিত অর্ণব ও সুনিধির সঙ্গে মিথিলাকে নিয়ে নিয়ে তোলা একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘হারিয়ে গিয়েছ এই তো জরুরি খবর। অভিনন্দন।’
প্রত্যুত্তরে অর্ণব লিখেছেন, ‘থ্যাংক ইউ’।
অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার ছোট বোন মিশৌরী রশীদ বিয়ের খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
জানান, আজ (২৮ অক্টোবর) পশ্চিমবঙ্গের আসানসোলে বিয়ে করেছেন তারা। সেখানে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে।
এরপরই সৃজিত এই পোস্টটি করেন। অনেকের মতে, ফেসবুকে এই নির্মাতার ‘অভিনন্দন বার্তা’ই  প্রথম জানান দিয়েছে সুখবরটির।
সৃজিতের পোস্টটি শেয়ার করেছেন সুনিধি। লিখেছেন, ‘অলরাইট’।
সেই পোস্টের নিচেও অনেক মন্তব্য, যেখানে অধিকাংশই শুভেচ্ছা জানিয়েছেন নতুন জীবনের কথা উল্লেখ করে।
এদিকে সৃজিতের পোস্টে গিয়ে অর্ণবের বন্ধু ও সংগীতশিল্পী লাবিব কামাল গৌরব লিখেছেন, ‘অভিনন্দন অর্ণব ও সুনিধি। বিশাল খবর। দাওয়াত পাওনা রইলো।’

Haarie giecho, eitoh joruri khawbor! Congratulations Arnab Shayan Chowdhury and Sunidhi Nayak!

Posted by Srijit Mukherji on Wednesday, October 28, 2020

আসামে জন্ম নেওয়া সুনিধির সঙ্গে বিশ্বভারতীতেই পরিচয় অর্ণবের। বিশ্ববিদ্যালয়টিতে আয়োজিত ‘রবি অ্যান্ড র‌্যাবি’ শীর্ষক এক অনুষ্ঠানে সুনিধির কণ্ঠে রবীন্দ্রসংগীত শুনে মুগ্ধ হয়েছিলেন অর্ণব; জানিয়েছিলেন শুভকামনা। সেই পরিচয় থেকেই দিনে দিনে একে অপরের প্রেমে মজেছেন। গেল এক বছরে তারা একসঙ্গে বেশ ক’টি গান প্রকাশ করেছেন, লাইভ শো করেছেন ভারত ও বাংলাদেশ থেকে।

/এম/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান