অপূর্বর অবস্থা আবার খারাপ, পাওয়া গেছে প্লাজমা

বিনোদন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২০, ১৫:০৭আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৬:২৩

অপূর্বর অবস্থা আবার খারাপ, পাওয়া গেছে প্লাজমা বুধবার (৪ নভেম্বর) দুপুর নাগাদ অপূর্বর শরীরের খানিক উন্নতি হলে আইসিইউ থেকে সন্ধ্যা নাগাদ পাঠানো হয় কেবিনে। সেই আশার আলোতে খানিক শঙ্কা দেখা দিয়েছে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে।
অপূর্বর চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনায় থাকা নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভাইয়ের শারীরিক অবস্থা আবার একটু খারাপ হয়েছে। চিকিৎসকেরা সকালে জানিয়েছেন, প্লাজমা লাগবে। সেটা সংগ্রহ করাটাও সহজ বিষয় নয়। তবে আশার কথা, একটু আগে প্লাজমা পেয়েছি। এটাই এখন বড় স্বস্তির খবর।’
আরিয়ান জানান, চিকিৎসকরা বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অপূর্বর শরীরে প্লাজমা দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে ভালো ফল মিলবে।
জানা গেছে, করোনাভাইরাসের আঘাতে এই অভিনেতার ফুসফুসে ক্ষত হয়েছে। রক্ত পরীক্ষার ফল এসেছে খানিক খারাপ। সব মিলিয়ে প্লাজমা দেওয়ার পরেও ব্লাড রিপোর্টের ওপর নির্ভর করছে সবকিছু।
টানা তিন দিন কাঁপুনি দিয়ে জ্বর ছিল জিয়াউল ফারুক অপূর্বর। ৩ নভেম্বর রাতে শরীরের অবনতি ঘটলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে সঙ্গে নেওয়া হয় আইসিইউতে। তারও একদিন আগে করোনা পজিটিভ ফল হাতে পান এই অভিনেতা।
জানা গেছে, গেলো সপ্তাহে অপূর্ব অংশ নেন শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘যদি... কিন্তু... তবুও’-এর শুটিংয়ে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প