‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির ছোট্ট সর্দারের বিয়ে!

বিনোদন ডেস্ক
০৭ নভেম্বর ২০২০, ১৩:২৩আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১৫:৫১

শাহরুখ খানের কোলে পারজান শাহরুখ খান, কাজল আর রানি মুখার্জির সুপারহিট ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া করণ জোহরের সেই সিনেমার জনপ্রিয় চরিত্র ‘সাইলেন্ট সর্দার’। পুরো ছবিজুড়ে আকাশের তারা গুনে যে শিশুশিল্পী সবার মন কেড়েছে।
সেই পারজান এখন ২৯ বছরের যুবক। জানিয়েছেন, বছর ঘুরলেই বসছেন বিয়ে পিঁড়িতে।পাত্রী বন্ধু ডেলনা স্রফ।
সোশ্যাল মিডিয়ায় নিজেই বিয়ের ঘোষণা দিয়েছেন পারজান। সঙ্গে শেয়ার করেছেন বান্ধবীর সঙ্গে ছবি। জানিয়েছেন, ফেব্রুয়ারিতেই তারা বিয়ে করছেন।
‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে পারজান মুম্বাইয়ের এক পার্সি পরিবারে জন্ম পারজানের। ভাই এবং মা-বাবার সঙ্গে মুম্বাইয়েই থাকেন। এইচ আর কলেজ অব কমার্স অ্যান্ড ইকনমিক্স থেকে স্নাতক করেছেন।
‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবি দিয়েই পারজানের অভিষেক হয়। এরপর ‘মোহাব্বাতে’, ‘জুবেইদা’, ‘কাভি খুশি কাভি গম’ ছবিতেও পারজানকে দেখা গিয়েছে। ‘পকেটমানি’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও প্রযোজনা করেছেন। সেটিতে অভিনয় না করলেও গল্পটা তারই লেখা। ডেলনা ও পারজান
সূত্র: এনডিটিভি

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প