‘বিধবাদের কথা’ অবলম্বনে জয়া আহসানের সিনেমা

বিনোদন রিপোর্ট
১১ নভেম্বর ২০২০, ১৩:৪৭আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৬:৪৪

ছবিটির একটি দৃশ্য লকডাউনের মধ্যে পুরো একটি ছবির কাজ শেষ করে চমকে দিয়েছিলেন জয়া আহসান। নিউ নরমল সময়ে এসে ঢাকার আরও একটি সিনেমার কাজ শেষ করলেন দুই বাংলার এই নামজাদী অভিনেত্রী।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন আকরাম খান। ‘নকশিকাঁথার জমিন’ নামের এ ছবির শুটিং শেষ হয়েছে গত ৯ নভেম্বর। এখানে জয়াকে দেখা যাবে বিধবার চরিত্রে। তবে এখনই নয়, আগামী বছরের ১৬ ডিসেম্বর এটি মুক্তি দেওয়া হবে বলে জানালেন নির্মাতা।
আকরাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছবিটির শুটিং পুরোপুরি শেষ। এখন এর শব্দ, রঙ ও সম্পাদনার কাজ চলবে। এটি হতে হতে মার্চ চলে আসবে। এরমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবো। তবে মুক্তির জন্য দেরি হওয়ার মূল কারণ, ২০২১ সাল বাংলাদেশিদের জন্য গৌরবান্বিত বছর; বিজয়ের ৫০ বছর পূর্ণ হবে। তাই বিজয় দিবসে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।’
২০১৮-১৯ সালের সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার যৌথ প্রযোজক হিসেবে রয়েছেন নির্মাতা আকরাম খান নিজেও।
এই সিনেমায় দুই বিধবা বোনের জীবনযাপনের আড়ালে লুকিয়ে থাকা বাংলাদেশেরই ইতিহাসের এক রক্তঝরা অধ্যায় উঠে আসবে। দুই বোন হিসেবে আছেন জয়া ও ফারিহা শামস সেওতি। তবে এখানে মূল চরিত্রটি হলো জয়া আহসানের।
আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহনাজ খুশী ও তার দুই ছেলে সৌম্য-দিব্যসহ অনেকে।
ছবির সর্বশেষ শুটিং হয়েছে নারায়ণগঞ্জে। পরিচালক বলেন, ‘বাংলাদেশে করোনা সংক্রমণের আগেও শুটিং করেছিলাম। তখন হবিগঞ্জ, সৈয়দপুরে দৃশ্যধারণ করেছি। এবার করলাম নারায়ণগঞ্জে। মোট ১৭ দিনে শুটিং পর্ব শেষ হয়েছে।’
এর আগে আকরাম খান জয়া আহসানকে নিয়ে ‘খাঁচা’ নামের একটি সিনেমা নির্মাণ করেছিলেন। সেটিও ছিল সরকারি অনুদানপ্রাপ্ত। এই ছবির গল্পটিও নেওয়া হয়েছিল হাসান আজিজুল হকের উপন্যাস থেকে।





/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প