‘হ্যামলেট’ মঞ্চস্থ করতে গিয়ে বিপাকে মোশাররফ করিম!

বিনোদন রিপোর্ট
১২ নভেম্বর ২০২০, ১৩:৫২আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১৭:১৪

একটি দৃশ্যে মোশাররফ করিম দেশের বৃহত্তম নাট্যোৎসবে ‘হ্যামলেট’ নাটকটি মঞ্চস্থ করতে গিয়ে বড় ধরনের বিপাকে পড়েন মোশাররফ করিম।
একের পর এক রহস্যজনক ঘটনার মুখোমুখি হন তিনি। এমন সময় আগমন ঘটে আরেক রহস্যময় ব্যক্তির। তার আচরণে বিস্মিত হন মোশাররফ। একই সঙ্গে মানুষটা সম্পর্কে কৌতূহলী হয়ে ওঠেন। এই কৌতূহল তাকে নিয়ে যায় এক দ্বান্দ্বিক জগতে। শুরু হয় মনস্তাত্ত্বিক খেলা।
এ খেলার ফলাফল কী? উত্তর পেতে দেখতে হবে টেলিছবি ‘হ্যামলেটের ফিরে আসা’। আশরাফুজ্জামানের রচনা ও পরিচালনায় এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

নির্মাতার ভাষ্যে, ‌‘রহস্য, কৌতূহল এবং হাসি-কান্নার অন্যরকম এক ব্যঞ্জনা ফুটে উঠবে কাজটিতে।’
১৪ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিছবিটি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প