বড়দিনে আয়রাকে ‌‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ উপহার সৃজিতের!

বিনোদন ডেস্ক
১২ নভেম্বর ২০২০, ২০:৩৮আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২২:৩২

মিথিলা, আয়রা ও সৃজিত পশ্চিমবঙ্গের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজ ছোটদের মাঝে ভীষণ জনপ্রিয়। ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ কিস্তি দিয়ে শেষ হচ্ছে এই ট্রিলজি। যা মুক্তি পাবে আগামী বড়দিনে (২৫ ডিসেম্বর)।

যেহেতু ছোটদের জন্য নির্মিত তাই ভারতীয় সাংবাদিক এক মোক্ষম প্রশ্ন ছুঁড়ে দেন সৃজিতের দিকে। জানতে চান, তাহলে কি বড়দিনে এটা আয়রার জন্য বিশেষ উপহার? এমন প্রশ্নে সম্মতির হাসি হেসে মাথা ঝুঁকিয়েছেন এই নির্মাতা।

ছবিটি নিয়ে সৃজিত বলেন, ‘কাকাবাবু ট্রিলজির শেষ ইনস্টলমেন্ট এটা। ২০১৩ থেকে ২০২০, সাত বছর ধরে এটি নিয়ে প্রচুর স্মৃতি আমার। দেশের বাইরে কত ঘোরার অভিজ্ঞতা! সেই মিসর হোক আর কেনিয়া। বিশেষ করে ছোটদের জন্য বানানো ছবির নিরিখে কাকাবাবু আমার কাছে খুব স্পেশাল।’

আয়রা হলো সৃজিতের স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলার প্রথম সংসারের এবং তাহসান খানের সন্তান। তার সঙ্গে দারুণ সখ্য সৃজিতের। আয়রা কলকাতায় থাকলে ঘুম পাড়ানো ও খেলাধুলার দায়িত্ব নিজ কাঁধে নিয়ে নেন সৃজিত।

গত আগস্টে তাকে ঘুম পাড়ানোর মজার একটি ছবি টুইটারে পোস্ট করেছিলেন সৃজিত। সেখানে লিখেছিলেন, ‘গান তুমি হও আমার মেয়ের ঘুমিয়ে পড়া মুখ।’ আয়রা ও সৃজিত

প্রসঙ্গত, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের উপন্যাস ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে তৈরি হয়েছে নতুন ছবির ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। এর প্রেক্ষাপট কেনিয়া। সন্তুকে নিয়ে সেখানে বেড়াতে যান কাকাবাবু। নাইরোবি শহরে ঘোরার সময় কাকাবাবুকে খুনের হুমকি দেওয়া হয়। তাকে আমন্ত্রণ জানানো হয় মাসাইমারার গভীর জঙ্গলে! সেখানকার রোমহর্ষক অভিযান নিয়েই এই ছবি নির্মাণ।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন প্রসেনজিৎ। এর দ্বিতীয় কিস্তি ‘ইয়েতি অভিযান’-এ অভিনয় করেছিলেন বাংলাদেশের ফেরদৌস ও বিদ্যা সিনহা মিম।

সূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প